এক্সপ্লোর

Budget Session : সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়েও কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে নেই তৃণমূল, কী স্ট্র্যাটেজি?

Budget Session : কংগ্রেসের ডাকা বৈঠকে ১৬ দল থাকলেও গরহাজির তৃণমূল।

নয়াদিল্লি :  ফেব্রুয়ারির শুরুতে  সংসদের বাজেট অধিবেশনে ( Parliament Budget Session  )আদানি ( Adani ) ইস্যুতে  তুলকালাম চলে। সে সময় বিরোধীদের শোরগোলে সংসদে একাধিক দিন অধিবেশন মুলতুবি হয়ে যায়।  সে সময়ও সংসদের অন্দরের রণকৌশল ঠিক করতে, বিরোধীদের বৈঠকে ডাকে কংগ্রেস। কিন্তু সেই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল( TMC )। এবার হল তাই। 

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়েও বিরোধী বৈঠকে নেই তৃণমূল। কংগ্রেসের ডাকা বৈঠকে ১৬ দল থাকলেও গরহাজির তৃণমূল। মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে হাজির সিপিএম, আরজেডি, জেডিইউ, উদ্ধবের শিবসেনা, এনসিপি সহ ১৬ দল আছে। কিন্তু নেই ঘাস ফুল শিবির।  অন্যদিকে সংসদে রণকৌশল ঠিক করতে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রীও ।                                               

আরও পড়ুন :

রাহুলের কেমব্রিজ বক্তব্য নিয়ে বিতর্ক, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনেই মুলতুবি লোকসভা



গত মাসে আদানি ইস্যুতে JPC অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি করে সংসদ ভবন চত্বরে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। ধর্নায় অংশ নেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও মহুয়া মৈত্র। তবে তৃণমূল কংগ্রেসের ডাকা বৈঠকে যায়নি। সোমবারও অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে ধর্নায় বসে তৃণমূল । 

 আদানি ইস্যু নিয়ে শোরগোলে বাজেট অধিবেশনের প্রথমার্ধের অনেকটা সময় নষ্ট হয়।  সোমবার কেন্দ্রীয় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়। এবার অধিবেশনের মূল ফোকাস থাকবে  Finance Bill পাস করার উপর । সেই সঙ্গে  রাজ্যসভায় মোট ২৬টি এবং লোকসভায় ৯ টি বিল পড়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের অধিকাংশই পঞ্চায়েতি রাজ, পর্যটন, রেলওয়ে, স্বাস্থ্য ও সংস্কৃতি সহ মন্ত্রকের অনুদান সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে ব্যয় করাই লক্ষ্য। এদিন কংগ্রেস  নেতা অধীর চৌধুরী এবং ডিএমকে নেতা টিআর বালু ওয়াক আউট করেন । স্পিকার ওম বিড়লার সভাপতিত্বে BAC মিটিং বয়কট করেন তাঁরা। 

যদিও অধিবেশনের প্রথম দিনেই কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর লন্ডনের ভাষণ নিয়ে তুমুল হট্টগোল বাঁধে। সংসদের দুই কক্ষেই রাহুলকে ক্ষমা চাইতে বলে বিজেপি। রাজ্যসভা এবং লোকসভা উভয়ই আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget