এক্সপ্লোর

Senior Citizens Saving Scheme : তলানিতে সুদের হার, এই সরকারি প্রকল্প দেবে ৭.৪ শতাংশ রিটার্ন

অবসর পরবর্তী জীবনে কাজে লাগে ফিক্সড ডিপোজিট। কোনও কারণে সেই এফডি রেট কমতে থাকলে চিন্তা বাড়ে প্রবীণ নাগরিকদের। বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে Senior Citizens Saving Scheme(SCSS)।

নয়াদিল্লি: কোভিডকালে মন্দা রুখতে কমেছে সুদের হার। দেশের অর্থনীতিকে বাঁচাতে ভারত ছাড়াও বিশ্বের প্রায় সব দেশেই নেওয়া হয়েছে সুদ কমানোর উদ্যোগ। যার জেরে বিপদে পড়েছেন ব্যাঙ্কের আমানতকারীরা। যদিও অন্ধকারে আশার আলো দেখাচ্ছে এই প্রকল্প।

অবসর পরবর্তী জীবনে কাজে লাগে ফিক্সড ডিপোজিট। কোনও কারণে সেই এফডি রেট কমতে থাকলে চিন্তা বাড়ে প্রবীণ নাগরিকদের। বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে Senior Citizens Saving Scheme(SCSS)। প্রবীণ বা বয়স্ক ব্যক্তিরা চাইলেই সরকারি এই প্রকল্পে বড় অঙ্কের টাকা জমা রাখতে পারেন। যার পরিবর্তে প্রতি বছর ৭.৪ শতাংশ সুদ পাবেন সিনিয়র সিটিজেনরা।  

কারা এই প্রকল্পের যোগ্য ?
কোনও ব্যক্তির ৬০ বছর হলেই Senior Citizens Saving Scheme(SCSS)-এ টাকা রাখতে পারবেন। তবে (৫৫-৬০) বয়সের ব্যক্তিও এই প্রকল্পে টাকা রাখার যোগ্য। এই ক্ষেত্রে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিলে তবেই (SCSS)স্কিমে বিনিয়োগ করতে পারবেন তাঁরা। এ ছাড়াও সরকারের এই প্রকল্পের সুবিধা পাবেন ৫০ ঊর্ধ্বের অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা।

কত রাখতে হবে ন্যূনতম ব্যালেন্স ?
এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খুলতে গ্রাহককে কমপক্ষে ১০০০টাকা জমা রাখতে হবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখতে পারবেন আমানতকারীরা। এই স্কিমে খাতা খুললে স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করার সুযোগ দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এই প্রকল্পে সুদের হার
অন্যান্য সেভিংস স্কিমের তুলনায় অনেক বেশি রিটার্ন দেয় এই প্রকল্প। বছরে এই প্রকল্পে ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রতি কোয়ার্টারে সুদের হার নির্ণয় করে। সেই অনুযায়ী এপ্রিল, জুলাই, অক্টোবর ও জানুয়ারি মাসের প্রথন বিজনেস ডে-তে সুদ পান আমানতকারীরা।

প্রকল্পের ম্যাচুরিটি
Senior Citizens Saving Scheme(SCSS)-এ আমানতকারীকে ৫ বছর টাকা রাখতে হবে। পাঁচ বছরের ম্যাচুরিটির মেয়াদ পূর্ণ হলে ফের তিন বছরের জন্য স্কিমের মেয়াদ বাড়াতে পারেন গ্রাহক।

মেয়াদ পূরণের আগেই বন্ধ
কোনও কারণে আমানতকারী এক বছর পূর্ণ তথা ২ বছর শেষ হওয়ার আগেই এই অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে জরিমানা দিতে হবে। সেই ক্ষেত্রে জমা অর্থের ১.৫ শতাংশ কেটে নেবে কর্তৃপক্ষ। একইভাবে ২ বছর অ্যাকাউন্ট চালানোর পর তা বন্ধ করে দিলে ১ শতাংশ জরিমানা ধার্য করা হবে গ্রাহকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget