এক্সপ্লোর

৪১ হাজার পার করল সেনসেক্স, রেকর্ড উত্থান নিফটির

সোমবারের রেশ ধরে মঙ্গলবারও চড় চড় করে উঠতে শুরু করে বাজার। ৪১ হাজারের মাইলফলকও পার করে সেনসেক্স। বেড়েছে ইয়েস ব্যাঙ্ক, আইসিআইসিআই, টাটা স্টিল, সান ফার্মা, ইনফোসিসের শেয়ারদর।

মুম্বই: মঙ্গলবার সকাল থেকে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী ছিলই। বেলা বাড়তেই একলাফে ২০০ পয়েন্ট উপরে উঠে সেনসেক্স পৌঁছল ৪১,১০৮ এ। রেকর্ড উত্থান হয়ে এনএসই নিফটি ছুঁল ১২,১২৬ মার্ক। সোমবার ৫০০ পয়েন্ট বেড়ে সর্বকালীন রেকর্ড গড়ে সেনসেক্স। সকালে বাজার খোলার পর থেকেই চড়তে শুরু করে বিভিন্ন কোম্পানির শেয়ার। বিশেষ করে ধাতু, টেলিকম সংস্থার শেয়ার চড়ে। ৩০ টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে এদিন। সোমবারের রেশ ধরে মঙ্গলবারও চড় চড় করে উঠতে শুরু করে বাজার। ৪১ হাজারের মাইলফলকও পার করে সেনসেক্স। বেড়েছে ইয়েস ব্যাঙ্ক, আইসিআইসিআই, টাটা স্টিল, সান ফার্মা, ইনফোসিসের শেয়ারদর। শেয়ার বিশ্ষজ্ঞদের ধারণা, সম্প্রতি ভারতে সূচকের উত্থানে জ্বালানি জুগিয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও। তারা এ দেশের বাজারে উপুড় করেছে ৯৬০.৯০ কোটি টাকা। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এই কারণগুলি শেয়ার বাজারে অনুকূল প্রভাব আনছে। তাছাড়া রাজস্ব ঘাটতি কমাতে বিলগ্নিকরণের বিষয়ে সরকারি সিদ্ধান্তও শেয়ার বাজারের পালে হাওয়া জুগিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আন্তর্জাতিক শেয়ার বাজার বিশেষজ্ঞদের আশা, আগামী মাসের মধ্যেই আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য চুক্তি সই হবে। সেই খবরের প্রভাবে সারা বিশ্বে বিভিন্ন শেয়ার বাজার চাঙ্গা হয়েছে। ভারত ছাড়াও সূচক বেড়েছে জাপান, সাংহাই, হংকং-সহ এশীয় দেশগুলিতে। ইউরোপের শেয়ার সূচকগুলির মুখও ছিল উপরের দিকে। অন্যদিকে ভারতীয় টাকার দাম ইউএস ডলারের সাপেক্ষে ৮ পয়সা বেড়েছে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Road Accident News: 'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget