এক্সপ্লোর

হায়দরাবাদের বিরুদ্ধে হ্যাটট্রিক, কলঙ্ক মুছে পাদপ্রদীপের আলোয় শাহবাজ আহমেদ

২৫ বছরের শাহবাজের এটি সপ্তম রঞ্জি, এ বছর আইপিএল খেলবেন তিনি, তাঁকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কলকাতা: কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে মনোজ তিওয়ারির ট্রিপল সেঞ্চুরি সবটুকু আলো কেড়ে নিয়েছে ঠিকই কিন্তু একই সঙ্গে উজ্জ্বল হয়ে উঠেছেন বোলার শাহবাজ আহমেদ।  মহম্মদ সামির পর তিনিই প্রথম বোলার যিনি রঞ্জিতে হ্যাটট্রিক পেলেন। হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ইনিংস ও ফলো অন মিলিয়ে ৬ উইকেট পেয়েছেন তিনি। বাংলা দল এক ইনিংস ও ৩০৩ রানে অনায়াসে হারিয়েছে হায়দরাবাদকে। ২৫ বছরের শাহবাজের এটি সপ্তম রঞ্জি, এ বছর আইপিএল খেলবেন তিনি, তাঁকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ইনিংয়ে ২৬ রানে ৪ উইকেট নিয়ে হায়দরাবাদ লোয়ার অর্ডারকে শাহবাজ ধসিয়ে দেন, পরপর তিন বলে তুলে নেন জাবিদ আলি (৭২), রবি কিরণ (০) ও কোল্লা সুমনকে (৮)। তার আগে তিনি তুলে নেন সাকেত সাইরামের (১৯) উইকেট। ফলো অন করতে নেমে ১৬১ রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ, শাহবাজ পান ৫১ রানে ২ উইকেট। হায়দরাবাদের বিরুদ্ধে হ্যাটট্রিক, কলঙ্ক মুছে পাদপ্রদীপের আলোয় শাহবাজ আহমেদ উত্তর প্রদেশ থেকে নিজের ক্রিকেট কেরিয়ার মেলে ধরতে এ রাজ্যে আসেন শাহবাজ। ঘরোয়া ক্রিকেটে তপন মেমোরিয়াল ক্লাবে খেলার সময় তাঁকে তাড়া করে বিতর্ক। অভিযোগ ওঠে, তিনি ভুয়ো সার্টিফিকেট নিয়ে এসে তপন মেমোরিয়ালের হয়ে খেলেছেন। পুলিশ নথি যাচাই করে। অবশেষে বিতর্ক থেকে মুক্তি পান শাহবাজ। সার্টিফিকেটে কোন অসঙ্গতি না থাকায় ক্লিনচিট পান  বাঁহাতি স্পিনার। এরপর বাংলার হয়ে অভিষেক হয় তাঁর। শাহবাজ স্বপ্ন দেখেন অলরাউন্ডার হওয়ার। হ্যাটট্রিকের পর আর পিছনে ফিরে দেখতে চান না। যাবতীয় সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন বাংলা ও তপন মেমোরিয়ালের কোচকে। শাহবাজ চান এই পারফরম্যান্স ধরে রেখে ২০২০-কে স্মরণীয় করে রাখতে। (কপি এডিট: মনামী বন্দ্যোপাধ্যায়)

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget