এক্সপ্লোর

শাহিনবাগের অবস্থান ঠিক নয়, এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষায় মত ৬২ শতাংশের, বিজেপির লাভ হবে, মনে করছে ৩৯ শতাংশ

দিল্লি বিধানসভা ভোটের প্রচারেও বিজেপির মূল কান্ডারী সেই নরেন্দ্র মোদি, অমিত শাহ। ৬১ শতাংশ জানিয়েছেন, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর যুগলবন্দিতে সুবিধা হবে বিজেপির। মোদি যেভাবে প্রচারের শেষ লগ্নে আক্রমণাত্মক মেজাজে ঝড় তুলেছেন, তাতে বিজেপি হারানো জমি পুনরুদ্ধার করতে পারে। ২৯ শতাংশের অবশ্য অভিমত, মোদি যতই হাওয়া তোলার চেষ্টা করুন, ভোটবাক্সে তার কোনও প্রতিফলন ঘটবে না।

নয়াদিল্লি: এক মাসের বেশি চলতে থাকা শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী অবস্থান, বিক্ষোভের প্রেক্ষাপটে হতে চলা দিল্লি বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে ইস্যুটা? শুধু সিএএ-ই নয়, প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) বিরুদ্ধেও শাহিনবাগের অবস্থান চলছে। সাম্প্রতিক কিছু ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে শাহিনবাগের বিক্ষোভও ইস্যু এখন। এবিপি আনন্দ-সি ভোটার পরিচালিত যৌথ সমীক্ষায় কতটা প্রভাব ফেলতে পারে শাহিনবাগের বিক্ষোভ, জানতে চাওয়া হয় মতামত দেওয়া লোকজনের কাছে। বাচ্চাকাচ্চা সমেত কয়েক হাজার মহিলা, তরুণীর অবস্থান কতটা ঠিক, জানতে চাওয়া হলে ৬২ শতাংশই জানিয়েছেন, রাস্তা জুড়ে বসে থাকা ঠিক নয়। ২৭ শতাংশ অবস্থান কর্মসূচি সঠিক বলে জানিয়েছেন। ১১ শতাংশ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। শাহিনবাগের প্রতিবাদের ইস্যু থেকে কে কতটা ফায়দা তুলতে পারে, জানতে চাওয়া হলে ৩৯ শতাংশ এতে বিজেপি লাভবান হবে বলে অভিমত জানিয়েছেন। ২৫ শতাংশের মত, লাভ হবে আপের। ১০ শতাংশ এতে আপ বা বিজেপি, কেউই ফায়দা তুলতে পারবে না বলে জানিয়েছেন। ৪ শতাংশ এতে কংগ্রেসের সুবিধা হবে বলে মনে করছেন। দিল্লি বিধানসভা ভোটের প্রচারেও বিজেপির মূল কান্ডারী সেই নরেন্দ্র মোদি, অমিত শাহ। ৬১ শতাংশ জানিয়েছেন, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর যুগলবন্দিতে সুবিধা হবে বিজেপির। মোদি যেভাবে প্রচারের শেষ লগ্নে আক্রমণাত্মক মেজাজে ঝড় তুলেছেন, তাতে বিজেপি হারানো জমি পুনরুদ্ধার করতে পারে। ২৯ শতাংশের অবশ্য অভিমত, মোদি যতই হাওয়া তোলার চেষ্টা করুন, ভোটবাক্সে তার কোনও প্রতিফলন ঘটবে না। ১০ শতাংশ মতামত দিতে চাননি। অমিত শাহের প্রচার থেকে বিজেপি ফায়দা তুলতে পারে বলে জানিয়েছেন ৫৩ শতাংশ। যদিও ৩৬ শতাংশ শাহকে নামিয়ে বিজেপি ফায়দা তুলতে পারবে না বলে মনে করছেন। ১১ শতাংশ কিছু বলতে চাননি। বিজেপি প্রচারে টার্গেট করেছে আপ প্রতিষ্ঠাতা তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালকে। কখনও কখনও তা ব্যক্তিগত আক্রমণের স্তরে নেমেছে। এতে কি বিজেপির সম্ভাবনা মার খাবে, প্রশ্ন করা হলে ৪৮ শতাংশ বলেছেন, হ্য়াঁ। আর ২৪ শতাংশ এতে বিজেপির সম্ভাবনা ধাক্কা খাবে না বলে জানিয়েছেন। ৪ শতাংশের মত, আপ ও বিজেপি, কারও কোনও ক্ষতি হবে না। ২৪ শতাংশ কিছু বলতে চাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget