এক্সপ্লোর

যুবরাজ-হরভজনদের সাহায্য চাইছেন, আবার মোদির নিন্দাও করছেন! আফ্রিদিকে তোপ কানেরিয়ার

"এধরনের মন্তব্য শুধু ভারতে নয়, গোটা বিশ্বের সামনে পাক ক্রিকেটের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়..."

ইসলামাবাদ: যুবরাজ সিংহ ও হরভজন সিংহের মতো ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব সত্ত্বেও অধিকৃত কাশ্মীর ইস্যু তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে অভিযোগের আঙুল তোলায় শাহিদ আফ্রিদির সমালোচনা করলেন পাকিস্তানের আরেক প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।

চলতি মাসের গোড়ায়, কোভিড-১৯ ত্রাণ বিলি নিয়ে 'ডোনেট করো না' নামে একটি প্রকল্পের সূচনা করেন শাহিদ আফ্রিদি। তাঁর প্রকল্পের জন্য যুবরাজ সিংহ ও হরভজন সিংহের সাহায্য চান আফ্রিদি। সীমান্তের এপার থেকে সেই প্রকল্পকে সমর্থন জোগান যুবরাজ সিংহ ও হরভজন সিংহ।

কিন্তু, কয়েকদিনের মধ্যে আফ্রিদির একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, পাক-অধিকৃত কাশ্মীরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিষোদগার করছেন তিনি। জম্মু ও কাশ্মীরে কেন্দ্র সরকার ধর্মীয় নিপীড়ন চালাচ্ছে বলেও দাবি করেন আফ্রিদি।

আফ্রিদির এই মন্তব্য সীমান্তের এপারে থাকা তাঁর ক্রিকেটার বন্ধুদের পছন্দ হয়নি বলাই বাহুল্য। হরভজন সিংহ সাফ জানিয়ে দেন, তিনি প্রাক্তন পাক অল-রাউন্ডারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন। আফ্রিদির তীব্র সমালোচনা করেন শিখর ধবন, যুবরাজ সিংহ, সুরেশ রায়না ও গৌতম গম্ভীরও। যা নিয়ে আফ্রিদি দাবি করেন, হরভজন ও যুবরাজকে তাঁর বিরুদ্ধে মুখ খোলার জন্য চাপ দেওয়া হয়েছে।

শুধু ভারত থেকেই নয়। পাকিস্তান থেকেও সমালোচিত হয়েছেন আফ্রিদি। প্রাক্তন পাক অধিনায়কের এহেন মন্তব্যের নিন্দা করলেন দানিশ কানেরিয়া। তাঁর মতে, এক হাতে ভারতীয় ক্রিকেটারদের থেকে সাহায্য চেয়ে অন্য হাতে সেদেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করার কোনও অধিকার নেই আফ্রিদির।

তিনি বলেন, আফ্রিদির উচিত কোনও বিষয়ে কথা বলার আগে ভাবা। ও যদি রাজনীতিতে যোগ দিতে চায় তাহলে আগে ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা উচিত। রাজনীতিবিদের মতো কথা বললে, আগে ক্রিকেট ত্যাগ করা গুরুত্বপূর্ণ। এধরনের মন্তব্য শুধু ভারতে নয়, গোটা বিশ্বের সামনে পাক ক্রিকেটের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়।

কানেরিয়া যোগ করেন, আপনি একদিকে ওদের থেকে সাহায্য চাইছেন। আবার ওদেরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই কথা বলছেন। এটা কী ধরনের বন্ধুত্ব?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget