এক্সপ্লোর

Shahid Imam Exclusive: সোহমের ছবির প্রযোজনা, রাখী সবন্তের সঙ্গেও কাজ করেছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া শাহিদ ইমাম!

Shahid Imam Arrested: শোনা যায়, টলিউড ও বলিউডে একাধিক মিউজিক ভিডিও ও ছবিতে বিনিয়োগ করেছেন এই শাহিদ। রয়েছে নিজের প্রযোজনা সংস্থাও

কলকাতা: তিনি স্কুলেও পড়ান, মিউজিক ভিডিওতেও হাত পাকান, সিনেমাও করেন, আবার টাকার বিনিময়ে না কি চাকরিও পাইয়ে দেন! নিয়োগ দুর্নীতি মামলায় আজ যে শাহিদ ইমামের চরিত্র উঠে এসেছে, চলচ্চিত্র জগতে অবশ্য তাঁর পরিচয় অন্য নামে। তাঁকে চলচ্চিত্র জগৎ চেনে শুভম ইমাম নামে। কাজ করেছেন টলিউড ও বলিউডের একাধিক ছবিতে। শাহিদ ইমামের সঙ্গে তাঁর পরিবারের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে সিবিআই। 


এহেন শাহিদ ইমামের বাড়ি হুগলির আরামবাগে! বাবা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। শিক্ষাব্রতী হিসাবেই এলাকাই পরিচিত, অথচ তাঁর ছেলেই এখন অর্থের বিনিময়ে শিক্ষকের পদ বিক্রিতে অভিযুক্ত! চলচ্চিত্র জগতে শাহিদের পরিচিত ছিল শুভম ইমাম নামে। আর এলাকায়, মহারাজ। সেই শাহিদই প্রাসাদোপম বাড়ি তৈরি করছিলেন আরামবাগের ঘোনাপাড়ায়। বসন্তপুরে শাহিদ ইমামের নির্মীয়মাণ বাড়ি ভিতরে একটা পোড়া মোবাইল ফোনও পড়ে থাকতে দেখা গিয়েছে।

স্থানীয় সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষক হাসান ইমামের তিন ছেলে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর মেজ ছেলে শেখ আলি ইমাম এবং ছোট ছেলে শেখ শাহিদ ইমাম দুজনেই গ্রেফতার হয়েছেন। উদয়নারায়ণপুরের খলৎপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিদ ইমাম। আর আলি ইমামের নামের পাশে লেখা প্রাক্তন সৈনিক।

২০১৪ সালে, পর্ষদের নিয়োগপত্র নিয়ে হাওড়ার স্কুলে যোগ দেন শাহিদ। প্রথম দিকে নিয়মিত স্কুলে আসলেও, পরে ঠিকমতো স্কুলে আসতেন না। শেষবার ফেব্রুয়ারির শুরুতে স্কুলে এসেছিলেন শাহিদ। ২০২১ সালে, আরামবাগ উৎসবে অংশ নিয়েছিল শাহিদ ইমাম। 
মুম্বই থেকে শিল্পীদের নিয়ে এসেছিলেন। শাহিদের ফেসবুক প্রোফাইলে, এখনও রয়েছে আরামবাগের তৎকালীন চেয়ারম্যান স্বপন নন্দীকে ধন্যবাদ জানিয়ে করা পোস্ট। অন্যদিকে, বসন্তপুরে শাহিদের দাদার বাড়ি এদিনও বন্ধ ছিল। পরিবারের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোন করা হলে ফোন ধরেননি হাসান ইমাম। 

টলিউডে সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), সুমনা দাস (Sumana Das), জিনা তরফদার (Jina Tarafdar), সৌরভ দাস (Sourav Das), ঋত্বিকা সেনের (Ritwika Sen) মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন শাহিদ ইমাম। বলিউডে রাখী সবন্তের সঙ্গেও কাজ করেছেন শাহিদ। গ্রেফতার হওয়ার পরে গোপন জবানবন্দি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন শেখ আলি ইমাম ও শাহিদ ইমাম।

শোনা যায়, টলিউড ও বলিউডে একাধিক মিউজিক ভিডিও ও ছবিতে বিনিয়োগ করেছেন এই শাহিদ। রয়েছে নিজের প্রযোজনা সংস্থাও। একবার নাকি আরামবাগে তাঁর একটি ছবির জন্য সুধানীল নামে একটি সিনেমাহল দর্শকদের জন্য বিনামূল্যে খুলে দেওয়া হয়েছিল। 'বিষাক্ত মানুষ'-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন এই শাহিদ। অভিনয় করেছেন 'আমার চ্যালেঞ্জ' বলে একটি ছবিতেও। যদিও তেমন ব্যবসা করতে পারেনি এগুলির কোনোটাই। বাবা যাদবের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিও করেছিলেন এই শাহিদ।

তাঁর সঙ্গে কাজ করেছেন সৌরভ, ঋত্বিকা, সোহমও। সোহমের একটি ছবির প্রযোজনাও করেছিলেন শাহিদ। এবিপি আনন্দকে সোহম জানিয়েছেন, অনুরাগী বলে প্রথমে তাঁর সঙ্গে পরিচয় করেছিলেন এই শাহিদ। জানিয়েছিলেন, তাঁর ছবির প্রযোজনা করতে চান। সেই মতো অর্ধেক টাকাও দেন। কিন্তু বাকি অর্ধেক টাকা দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। 

অন্যদিকে, সৌরভ শাহিদকে নিয়ে এবিপি আনন্দকে বলেছেন, 'ওঁর সঙ্গে আমার তেমন পরিচিতি নেই। নতুন অভিনয়ে এসেছেন। ফ্লোরে একদিনই দেখা হয়েছিল। শ্যুটিং করেছি একসঙ্গে ওই একদিনই। আমার কাছে কিছু টিপস চেয়েছিল। আমি সাহায্য করতে ভালবাসি, তাই কিছু টিপস দিয়েছিলাম।' অন্যদিকে ঋত্বিকা জানিয়েছেন, ফ্লোরে সংলাপের বাইরে তাঁর সঙ্গে কোনও কথা হত না শাহিদের। 

চিটফান্ডের পরে এবার নিয়োগ দুর্নীতিও, অপরাধের সঙ্গে ফের একবার যোগসূত্র বিনোদন দুনিয়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget