এক্সপ্লোর

Fake IAS Update: দেবাঞ্জনের বিরুদ্ধে থানায় অভিযোগ শান্তনু সেন, লাভলি মৈত্রের

যথোপযুক্ত পদক্ষেপের দাবিতে মুচিপাড়া থানায় অভিযোগ শান্তনু সেনের।

কলকাতা: দেবাঞ্জন দেবের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করলেন আইএমএ-এর রাজ্য সম্পাদক শান্তনু সেন। একইসঙ্গে এদিন দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।

আজ, শুক্রবার মুচিপাড়া থানায় শান্তনু সেন লিখিত অভিযোগ দায়ের করেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, করোনাকালে বিভিন্ন সামগ্রী দেওয়ার নামে আইএমএ-র অফিসে আসেন দেবাঞ্জন। আইএমএ-র অফিসে এসে একাধিক সদস্যের সঙ্গে ছবি তুলে পোস্ট করেন। যথোপযুক্ত পদক্ষেপের দাবিতে মুচিপাড়া থানায় অভিযোগ শান্তনু সেনের। অন্যদিকে, ভ্যাকসিন দেওয়ার নামে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে দেবাঞ্জন দেব। এই অভিযোগে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।

গতকাল, লাভলি মৈত্র বলেন, সোনারপুর বিধানসভা কেন্দ্রে কিছু মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড দিয়েছিলেন। তাঁর সঙ্গে আমার কোনও পরিচয় নেই। আমার বিধানসভা কেন্দ্রের কয়েকজন কসবার ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন নিয়েছিলেন। তাঁরা আমাকে কিছু বলেননি। আমি আগে বিষয়টা জানতাম না। ভ্যাকসিন গ্রহীতাদের আতঙ্কিতদের হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার তালতলা থানায় অভিযোগ দায়ের করেন নয়না বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির ফলকে নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জনের নাম দেখা যায়। কীভাবে সাংসদ-মন্ত্রী-মেয়রের নামের মধ্যে দেবাঞ্জন? এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই ওই আবক্ষ মূর্তির ফলকে দেবাঞ্জনের নামের অংশে কালো রঙ দিয়ে দেওয়া হয়। এদিকে নাম থাকলেও ২৬ ফেব্রুয়ারি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না নয়না-সুদীপ। তেমনটাই দাবি করা হয়েছে। তাঁদের অনুমতি ছাড়া কীভাবে সুদীপ-নয়নার নাম এল ফলকে? এই মর্মে তালতলা থানায় অভিযোগ দায়ের করেন নয়না।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেরায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, ২৫ লক্ষ টাকা খরচ করে ১ বছর ধরে প্রতারণার জাল ছড়িয়েছিল ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব। করোনার সংক্রমণ শুরু হওয়ার পরই ছক সাজিয়ে ফেলে সে। শুরুতে পিপিই, মাস্কের ব্যবসা করবে বলে ঠিক করলেও ধীরে ধীরে রাজনৈতিক যোগাযোগ বাড়িয়ে একের পর এক ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করতে থাকে। স্পুটনিকের ভায়ালের লেবেলের ফটোকপি লাগিয়ে প্রতারণা করা হয়। কোভিশিল্ডের ক্ষেত্রে নিজেই কম্পিউটারে তৈরি করে জাল লেবেল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget