এক্সপ্লোর

হোয়াটসঅ্যাপে নজরদারি? ‘গভীর উদ্বেগে’র ব্যাপার, বললেন তারুর, ২০শে বৈঠকে তথ্য ও প্রযু্ক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি

সূত্রের খবর, তারুর কমিটির সদস্যদের চিঠিতে আবেদন করেছেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আমাদের অবশ্যই এটা সুনিশ্চিত করা উচিত যে, আইনবহির্ভূত কারণে বেআইনি উপায়ে ক্ষমতাশালীদের কর্তৃত্বের যে কোনও অপব্যবহার ঠেকানোর যথেষ্ট রক্ষাকবচ থাকবে। গোপনীয়তা রক্ষার অধিকারকে মৌলিক বলে স্পষ্ট স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট, এ কথা উল্লেখ করে তারুর বলেছেন, এই অধিকারে হস্তক্ষেপ করে, এমন যে কোনও পদক্ষেপের আইনি বৈধতা, গ্রাহ্যতা ও প্রয়োজনীয়তা খতিয়ে দেখা দরকার।

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপে আড়ি পাতার অভিযোগ নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই এ ব্যাপারে একটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ২০ নভেম্বরের নির্ধারিত পরবর্তী বৈঠকে আলোচনা করবে বলে সূত্রের খবর। তথ্য ও প্রযু্ক্তি সংক্রান্ত ওই কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। কমিটির সদস্যদের লেখা চিঠিতে তারুর ভারতের নাগরিকদের হোয়াটসঅ্যাপে আড়িপাতা, নজরদারির অভিযোগ ‘গভীর উদ্বেগে’র ব্যাপার বলে উল্লেখ করেছেন। ফেসবুক মালিকানাধীন জনপ্রিয় বার্তা আদানপ্রদানকারী অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি জানায়, দুনিয়াব্যাপী পেগাসাস নামে ইজরায়েলের একটি স্পাইওয়্যার কাজে লাগিয়ে বহু মানুষের ওপর চরবৃত্তি চালানো হচ্ছে। এঁদের মধ্যে ভারতের সাংবাদিক, মানবাধিকার কর্মীরাও আছেন। তবে এর পিছনে কারা, নাম করেনি হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর, তারুর কমিটির সদস্যদের চিঠিতে আবেদন করেছেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আমাদের অবশ্যই এটা সুনিশ্চিত করা উচিত যে, আইনবহির্ভূত কারণে বেআইনি উপায়ে ক্ষমতাশালীদের কর্তৃত্বের যে কোনও অপব্যবহার ঠেকানোর যথেষ্ট রক্ষাকবচ থাকবে। গোপনীয়তা রক্ষার অধিকারকে মৌলিক বলে স্পষ্ট স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট, এ কথা উল্লেখ করে তারুর বলেছেন, এই অধিকারে হস্তক্ষেপ করে, এমন যে কোনও পদক্ষেপের আইনি বৈধতা, গ্রাহ্যতা ও প্রয়োজনীয়তা খতিয়ে দেখা দরকার। জনগণের মৌলিক অধিকারের সুরক্ষায় শাসক ও বিরোধী দল, উভয় শিবিরের কমিটি সদস্যদেরই একসঙ্গে কাজ করা উচিত বলে অভিমত জানান তারুর। তথ্য ও প্রযু্ক্তি সংক্রান্ত কমিটির পাশাপাশি নজরদারি’, ‘চরবৃত্তি’র বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের একটি প্যানেলও তাদের পরের বৈঠকে আলোচনা করবে বলে খবর। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এহেন অভিযোগ নিয়ে হোয়াটসঅ্যাপের কাছে রিপোর্ট চেয়েছেন। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই জানিয়েছে, এনএসও গ্রুপ নামে একটি ইজরায়েলি নজরদার সংস্থার বিরুদ্ধে মামলা করছে তারা। ঘটনাচক্রে নাম-পরিচয় না জানা সংস্থা, কর্তৃপক্ষ যে প্রযুক্তির সাহায্যে অসংখ্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন হ্যাক করেছে, তার পিছনে রয়েছে এরা। কংগ্রেস আগেই বিজেপিকে কাঠগড়ায় তুলে দাবি করেছে, বিশেষ বিশেষ লোকজনের ফোনে আড়িপাতার পিছনে হাত রয়েছে কেন্দ্রের শাসক দলের কেননা ওইসব লোকজনের অনেকেই কেন্দ্রের বর্তমান মোদি সরকারের সমালোচক। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেছেন, আইনের শাসন, গোপনীয়তার মৌলিক অধিকার কেন্দ্রের বর্তমান জমানায় ঠাট্টা-তামাসায় পরিণত হয়েছে। রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, নাগরিক অধিকার গোষ্ঠী, মানবাধিকার রক্ষা কর্মীদের ওপর চরবৃত্তি, হ্যাকিংয়ের জন্য অবৈধ ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসকে কাজে লাগানো হয়েছে। এই বেআইনি, অসাংবিধানিক চরবৃত্তি, নজরদারি চক্রকে নিয়োগ করেছে, চালাচ্ছে বিজেপি সরকার। বিজেপি এখন ভারতীয় জাসুস পার্টি।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget