এক্সপ্লোর

Sheikh Hasina: 'আমি দেশছাড়া, ঘরছাড়া, কষ্ট হচ্ছে...', কান্নায় ভেঙে পড়লেন শেখ হাসিনা

Bangladesh News: ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা।

নয়াদিল্লি: দেশ ছাড়ার পর থেকে অন্তরালেই রয়েছেন। মাঝেমধ্য বিবৃতি জারি করলেও, এখনও জনসমক্ষে দেখা যায়নি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলা শোনা গেল এবার। কেন তাঁকে দেশ ছাড়তে হল, শেষ মুহূর্তে ঠিক কী হয়েছিল, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শোনা গেল তাঁর মুখে। হাসিনার দল আওয়ামি লিগ সেই অডিও নোট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। (Sheikh Hasina)

সংরক্ষণ বিরোধী আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করলে, ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা। সেই থেকে ভারতে গোপন আশ্রয়ে রয়েছেন তিনি। এবার অডিও নোটে সেদিনের ঘটনার বিবরণ দিলে  তিনি। কী ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা ব্যাখ্যা করতে গিয়ে গলাও কেঁপে উঠল তাঁর। একসময় কেঁদেও ফেললেন। (Bangladesh News)

আওয়ামি লিগের ফেসবুক পেজে ওই অডিও নোট প্রকাশ করা হয়েছে। তাতে হাসিনাকে বলতে শোনা যায়, "আমি আর রেহানা যে বেঁচে গেলাম, মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার মনে হয়, ২১ অগাস্ট হত্যা থেকে বেঁচে যাওয়া, কোটালীপাড়ায় বোমার আঘাত থেকে বেঁচে যাওয়া, আর ৫ অগাস্ট বেঁচে যাওয়ার নেপথ্যে নিশ্চয়ই আল্লাহ্-র কোনও ইচ্ছে আছে, আল্লাহ্-র কোনও হাত আছে। নইলে এবার তো বেঁচে যাওয়ার কথা নয়! যেভাবে আমাকে হত্যার পরিকল্পনা হয়েছিল, আপনারা দেখেছেন।"

হাসিনা আরও বলেন, "তবুও আল্লাহ্-র ই রহমত। আল্লাহ্ হয়ত আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান। তাই হয়ত এখনও বেঁচে আছি আমি। যদিও আমার কষ্ট হচ্ছে। আমি আমার দেশছাড়া, ঘরছাড়া, সবকিছু জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে।" আর এর পরই কান্নায় ভেঙে পড়েন হাসিনা।

২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলার মুখে পড়েন হাসিনা। প্রাণে বেঁচে গেলেও আহত হন তিনি। কিন্তু ওই হামলায় কমপক্ষে ২৪ জন মারা যান। কোতলিপাড়া বোমাকাণ্ড ঘটে ২০০০ সালের জুলাই মাসে। কোটালীপাড়ায় হাসিনার সমাবেশ করার কথা ছিল। সেই সমাবেশ স্থলে বোমা পাওয়া যায়। সেই দুই ঘটনারই উল্লেখ করেছেন হাসিনা।

হাসিনার বিরুদ্ধে দুর্নীতি, গণহত্যা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে প্রত্যর্পণের আর্জিও জানিয়েছে দিল্লির কাছে। হাসিনার পাসপোর্ট পর্যন্ত বাতিল করেছে ইউনূস সরকার। তবে এখনও ভারতেই গোপন আশ্রয়ে রয়েছেন হাসিনা। তাঁকে আরও বাড়তি সময়ের জন্য থাকতে অনুমতি দিয়েছে দিল্লি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget