এক্সপ্লোর

Sheikh Hasina: শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করল ইউনূস সরকার, আর বাংলাদেশে ফিরতেই পারবেন না মুজিবকন্যা?

Bangladesh News: মঙ্গলবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করল বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।

ঢাকা: শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যেই ভারতের কাছে আবেদন জানানো হয়েছে। হাসিনার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। সেই আবহেই প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার পাসপোর্ট বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনা-সহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হল। (Sheikh Hasina)

মঙ্গলবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করল বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে, হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের খবর সামনে এসেছিল। সেই সময় যদিও দাবি নস্যাৎ করে ইউনূস সরকার কিন্তু এবার তারাই হাসিনার পাসপোর্ট বাতিলের ঘোষণা করল। হাসিনার দল আওয়ামি লিগের আরও অনেকেরই পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাদের এই সিদ্ধান্তের ফলে, হাসিনা ভারত থেকে বাংলাদেশ যেতে গেলেই গ্রেফতার করা যেতে পারে তাঁকে।  (Bangladesh News)

এদিন ইউনূসের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার হাসিনা এবং বাকিদের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত জানান। জুলাই-অগাস্ট মাসে সংরক্ষণ বিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থান চলাকালীন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে চালানো হত্যাকাণ্ড এবং লোকজনকে 'গুম' করে দেওয়ায় যুক্ত থাকার জন্যই হাসিনা এবং বাকিদের বিরুদ্ধে এমন পদক্ষেপ বলে জানান আজাদ।

এদিন ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিক বৈঠক করেন আজাদ। তিনি জানান, গুম করে দেওয়ায় যুক্ত ২২ জন এবং জুলাই মাসের হত্যাকাণ্ডে জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। যাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে হাসিনার নামও রয়েছে বলে জানান আজাদ।

সংরক্ষণ বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের আকার নিলে, গত বছর ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। সেই থেকে তিনি ভারতেই রয়েছেন। হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ইতিমধ্যেই দিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা। হত্যাকাণ্ডের ঘটনায় সেখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। আন্দোলনে শত শত মানুষের মৃত্যুর জন্য যেমন হাসিনাকে কাঠগড়ায় তোলা হয়েছে, তেমনই ক্ষমতায় থাকাকালীন গত ১৫ বছরে হাসিনা সরকার বহুজনকে গুম করেছে, গায়েব করে দিয়েছে বলেও অভিযোগ। 

এমন ১৬০০-রও বেশি অভিযোগ জমা পড়েছে বলে দাবি ইউনূস সরকারের। একদিন আগেই ট্রাইবুনালের তরফে গুম করে দেওয়ার মামলায় হাসিনা এবং অন্য ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ১২ ফেব্রুয়ারির মধ্যে সকলকে গ্রেফতার করে আদালতের সামনে উপস্থিত করতে হবে বলে জানানো হয়। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget