এক্সপ্লোর

Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...

NEET Paper Leak Protest: ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিল মনে করেন শিক্ষাক্ষেত্রে তাঁর প্রজন্মের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।

নয়াদিল্লি: দিন দিন নয়াদিল্লিতে প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে (NEET Paper Leak Protest) আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। ছাত্রদের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের দাবিতে একে একে সচিন তেন্ডুলকর, সলমন খান, যুবরাজ সিংহ, শিখর ধবনার সোশ্যাল পোস্ট করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিলও (Shubman Gill)।

ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিল মনে করেন শিক্ষাক্ষেত্রে তাঁর প্রজন্মের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তিনি সোশ্য়াল মিডিয়ায় লেখেন, 'নিজে একজন তরুণ ভারতীয় হিসাবে আমার মনে হয় শিক্ষা, স্বপ্ন দেখা এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী ভবিষ্যৎ গড়ে তোলার সমস্ত সুযোগ সুবিধা আমাদের প্রজন্মের পাওয়া উচিত। যে সকল তরুণরা শান্তিতে নিজেদের মতামত প্রকাশে, আওয়াজ তোলায় বিশ্বাসী, তাদের সকলকে আমি প্রচুর শ্রদ্ধা করি।'

আরও পড়ুন:- প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা 

তিনি আরও যোগ করেন, 'শিক্ষাই আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষমতা রাখে। আমি আশা করছি সহানুভূতি, পারস্পরিক সম্মান এবং দেশের সকল ছাত্রের সেরাটা এবং ভারতের ভবিষ্যতের কথা হৃদয়ে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।'

 

সোশ্যাল মিডিয়ায় শুভমন গিলের পোস্ট
সোশ্যাল মিডিয়ায় শুভমন গিলের পোস্ট

গিলের ছাড়া গতকাল সচিন তেন্ডুলকরও কিন্তু অবশেষে নিট প্রশ্ন-ফাঁসে ছাত্রদের আন্দোলন নিয়ে মুখ খোলেন। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তাঁর বাবা সব সময় শর্টকাটের বিপক্ষে ছিলেন। সচিন লিখেছেন, 'আমার বাবা ছিলেন একজন অধ্যাপক। তিনি অনেক কমবয়সী পড়ুয়ার মেন্টর, পথপ্রদর্শক ছিলেন। শুরুতেই তিনি যেটা শিখিয়েছিলেন, 'ব্যর্থ হলে ঠিক আছে। কিন্তু প্রতারণা কোনওভাবেই নয়। কখনও শর্টকাট নিও না।'                  

এখানেই শেষ নয়। সচিন সাফ লিখেছেন, 'সমাজে প্রাপ্তবয়স্ক হিসাবে আমাদের দায়িত্ব হল একটা সংস্কৃতি তৈরি করা। যে সমাজে প্রচেষ্টার চেয়েও ফলকে বেশি প্রাধান্য পায়, তারা মেধার চেয়ে শর্টকাটই বেশি করে খুঁজবে। আজ যখন ছাত্ররা বলছে যে তাদের পরিশ্রমের পুরস্কার দেওয়া হচ্ছে না, সেটা যথেষ্ট বোধগম্য। সমষ্টিগতভাবে আমাদের এমন কিছু করা উচিত যাতে ওদের এরকম অনুভূতি আর না হয়।'            

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget