এক্সপ্লোর

প্রকাশ্যে শাসক-কোন্দল: চোখরাঙানি বরদাস্ত নয়, বলছেন সিদ্দিকুল্লা, পাগল-ছাগলের দল, বিদ্রুপ অনুব্রতর

রাজ্যের মন্ত্রী তথা মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, বীরভূমের গরম হাওয়া মঙ্গলকোটকে গরম করুক আমি চাই না। পাল্টা তোপ দেগেছেন অনুব্রত মণ্ডলের। এদিন, তিনি বলেন, পাগল ছাগলের দল।

সিউড়ি: বিধানসভা ভোটের আগে ফের প্রকাশ্যে অনুব্রত মণ্ডল – সিদ্দিকুল্লা চৌধুরী দ্বন্দ্ব। আর তা নিয়ে অস্বস্তি বাড়ছে শাসক দলের অন্দরে। নাম না করে অনুব্রতকে নিশানা করেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী। পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। রাজ্যের মন্ত্রী তথা মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, বীরভূমের গরম হাওয়া মঙ্গলকোটকে গরম করুক আমি চাই না। পাল্টা তোপ দেগেছেন অনুব্রত মণ্ডলের। এদিন, তিনি বলেন, পাগল ছাগলের দল। ওর সম্পর্কে মন্তব্য করলে ওর গুরুত্ব বেড়ে যাবে। ঠিক কী থেকে দ্বন্দ্ব? মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। অন্যদিকে পূর্ব বর্ধমানের তিনটি বিধানসভা কেন্দ্র মঙ্গলকোট, আউশগ্রাম ও কেতুগ্রামের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল সূত্রে খবর, সিদ্দিকুল্লা বিধায়ক হলেও, মঙ্গলকোটে দলের সব সাংগঠনিক বিষয়েই অনুব্রতর সিদ্ধান্তই চূড়ান্ত। আর এখানেই তাঁকে কাজ করতে না দেওয়ার অভিযোগে সরব হয়েছেন সিদ্দিকুল্লা। সিদ্দিকুল্লা চৌধুরীর কথায় , বক্সী জানিয়েছিলেন, একসঙ্গে কাজ করার কথা। একসঙ্গে কাজ করা উচিত। কিন্তু হচ্ছে না। সেদিনের কথা মানা হয়নি। রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে আলোচনা আর সিদ্দিকুল্লাকে লালচোখ দেখানো যাবে না। যেখানেই যাচ্ছি পরে তাদের হুমকি দিচ্ছে তৃণমূলের একাংশ। সাড়ে চার বছর ধরে সহ্য করে আছি। সহ্যের একটা সীমা আছে। যারা ক্ষমতার অপব্যবহার করছেন তাদের সাবধান হওয়া উচিত। চ্যালেঞ্জের মোকাবিলা করা আমার কাছে কঠিন নয়। এতে দল ও মুখ্যমন্ত্রীর মুখ পুড়ছে। আমার লোকেদের চোখ রাঙানো বরদাস্ত করব না। রোজ যাব। চাইলে ৫০০ গাড়ি নিয়ে মিছিল করতে পারি। এরপরই আসরে নামেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, পাগল ছাগলের দল। ওর সম্পর্কে মন্তব্য করলে ওর গুরুত্ব বেড়ে যাবে। তার ওর সম্পর্কে কোনও কথাই বলতে চাই না। তবে এই প্রথম নয়। গত ২৪ নভেম্বরও অনুব্রতর বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খোলেন সিদ্দিকুল্লা। তিনি বলেন, অনুব্রতর অনুগত হয়ে কাজ করতে পারব না । মঙ্গলকোটে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ওঁর মেজাজ চিনি, জানি। গত নির্বাচনে ওঁদের ভূমিকা এলাকার মানুষ দেখেছেন। ওই ঝুঁকি নিয়ে হাত পোড়াতে যাব না। উনি বড় খেলোয়াড়, আমি তেমন খেলোয়াড় নই। শাসকদলের দুই নেতার এই তরজায় কটাক্ষ করেছে বিজেপি।

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget