এক্সপ্লোর

Silkkim Fire : সিকিমে দাউদাউ করে জ্বলছে পাহাড়, বরফ নেই, শুধুই লেলিহান শিখা, এগোচ্ছে চিন সীমান্তের দিকে

Sikkim Forest fire : এইবার শীতে হিমালয় পর্বতমালা জুড়ে ব্যাপক তুষারপাত ঘটেনি। আবহাওয়াবিদদের ভ্রু কুঁচকেছে এই ঘটনায়।

সিকিম : দাউ দাউ করে জ্বলছে সিকিমের বিরাট এলাকা। ২ দিন ধরে কমছে না লেলিহান শিখার দাপট। একের পর এক গাছ জ্বলে পুড়ে খাক। ত্রস্ত বন্য জন্তুরা। পূর্ব সিকিমের ভারত-চিন সীমান্তে কুপুপ গ্রামে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর দাবানল । দুই দিন পরও এখনও জ্বলছে। আরও উদ্বেগের বিষয় হল,এই এলাকার পাশেই চিন সীমান্ত ডোকলাম। সেখানে যদি   ল্যান্ডমাইন থাকে, তা ফেটে আরও বড় বিপদ ঘটতে পারে। 

 সিকিমের মতো এমন উচ্চ এলাকায় কীভাবে ছড়াচ্ছে আগুন?

সিকিমের এই এলাকাটা অপেক্ষাকৃত শুকনো। শুষ্ক শীতকালে বনে আগুন লাগার ঘটনা সাধারণ । কিন্তু সিকিমের মতো এমন উচ্চ এলাকায় এমন ঘটনা বিরল।  উচ্চতায় আগুন লাগার ঘটনা বিরল। কুপুপ এলাকা ১৩,০০০ ফুট উচ্চতায়। এমন জায়গায় ঝোপঝাড়ই বেশি। প্রতি বছর জানুয়ারি মাসে এই অঞ্চলটি সাধারণত বরফে ঢাকা থাকে। তবে এই শীত ব্যতিক্রম। 

 অভয়ারণ্যও এই আগুনে পুড়তে পারে

এইবার শীতে হিমালয় পর্বতমালা জুড়ে ব্যাপক তুষারপাত ঘটেনি। আবহাওয়াবিদদের ভ্রু কুঁচকেছে এই ঘটনায়। এবার হিমালয় জুড়েই অস্বাভাবিকভাবে শুষ্ক পরিস্থিতি, তুষারপাত কম।  বন্যপ্রাণী অভয়ারণ্যও এই আগুনে পুড়তে পারে। এই সব এলাকায় পাওয়া যায় প্রায় বিরল তুষার চিতাবাঘ, লাল পান্ডা সহ অন্যান্য প্রাণী।  

কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল।  বন দফতরের আধিকারিকরা মনে করেছেন, বহুদিন তুষারপাত না হওয়া এবং দীর্ঘ শুষ্ক আবহাওয়ার কারণেই এই পরিস্থিতি। দিনে দিনে পরিস্থিতি খারাপ হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। একযোগে কাজ করছে বন বিভাগ, দমকল, ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা। একাধিক দল আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন। আগুন এতটা ভয়াবহ হলেও এখনও পর্যন্ত কোনও প্রাণহানি হয়নি।

অগ্নিকাণ্ডে অভয়ারণ্য এবং সংরক্ষিত বন ক্ষতিগ্রস্ত                       

 বিশেষজ্ঞদের হিসেব বলছে, এই অগ্নিকাণ্ডে অভয়ারণ্য এবং সংরক্ষিত বন উভয়েরই আনুমানিক ১১ থেকে ১২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হতে পারে । সর্বশেষ আগুন উপত্যকার বাম দিক জুড়ে ছড়িয়ে পড়েছে।  ডান দিকে এগিয়ে চলেছে। রবিবার হেয়ারপিন সিল্ক রুট অঞ্চলের কাছে থাম্বি ভিউপয়েন্টেও আগুন ছড়ায়।    বন দফতর যদিও তা নিভিয়ে ফেলেছে।                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget