এক্সপ্লোর

Silchar SPA Arrest : স্পা এর আড়ালে রমরমিয়ে 'দেহব্যবসা, মানবপাচার', পুলিশের বড়সড় অভিযান, গ্রেফতার ২৮ মহিলা

অসমের শিলচরে দুই স্পা সেন্টারে পুলিশের অভিযানে ২৮ মহিলা গ্রেফতার। দেহব্যবসার অভিযোগের পাশাপাশি আন্তঃরাজ্য মানব পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গুয়াহাটি : সামনে  জ্বলজ্বল করছে আরামদায়ক স্পা-পরিষেবার বোর্ড। কিন্তু পিছনে চলছিল অসাধু ব্যবসা।  শহরের দুটি ম্যাসাজ পার্লার (স্পা সেন্টার)-এ হানা দিয়ে ২৮ জন মহিলাকে গ্রেফতার করল পুলিশ। দেহব্যবসার অভিযোগে বড়সড় অভিযান চালাল কাছাড় জেলা পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার নেপথ্যে আন্তঃরাজ্য মানব পাচার চক্র সক্রিয় থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।

কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজত পাল সংবাদ মাধ্যমকে জানান,  বৃহস্পতিবার রাতে শিলচরের দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ওই মহিলাদের আটক করা হয়।  পরে সকলকে জেলা আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

একাধিক ধারায় মামলা

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতারণা, অশালীন কাজ, সরকারি কর্মীর কাজে বাধা, জনউপদ্রব এবং সংগঠিত অপরাধ-সংক্রান্ত ধারা। এছাড়াও, Immoral Traffic (Prevention) Act, 1956-এর অধীনেও মামলা করা হয়েছে। স্পা সেন্টারের মালিকদের বিরুদ্ধেও এই আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

মানব পাচারের সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার রজত পাল সংবাদমাধ্যমকে জানান, ধৃত মহিলাদের অধিকাংশই শিলচরের বাসিন্দা নন। তাঁদের দেওয়া নথি অনুযায়ী, অনেকেই অসমের জোরহাট, শোণিতপুর, কামরূপ-সহ বিভিন্ন জেলা থেকে এসেছেন। এছাড়া দু'জন নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা বলে দাবি করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, এঁদের মধ্যে অনেকে নিজেরাও মানব পাচারের শিকার হয়ে থাকতে পারেন। সেই সম্ভাবনাও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আগে থেকেই নজরে ছিল একাধিক স্পা

পুলিশ সূত্রে খবর, শিলচর শহর ও সংলগ্ন এলাকায় কিছু ম্যাসাজ পার্লারে বেআইনি কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছিল। এই বিষয়ে খোঁজখবর রাখছিল পুলিশ।  সম্প্রতি কয়েকটি গ্রেফতারের পর তদন্ত আরও জোরদার করা হয়। সেই তদন্তের সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে বড়সড় অভিযান চালানো হয়। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই ঘটনার সঙ্গে কোনও সংগঠিত আন্তঃরাজ্য মানব পাচার চক্র জড়িত কি না। পাশাপাশি ধৃত মহিলাদের প্রত্যেকের ভূমিকা এবং তাঁরা আদৌ জোরপূর্বক এই কাজে যুক্ত হয়েছিলেন কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।উল্লেখ্য,  অভিযোগ এখনও আদালতে বিচারাধীন । তদন্ত চলছে এবং অভিযুক্তদের দোষী বা নির্দোষ হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।           

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget