এক্সপ্লোর

পাকিস্তানে ভয়াবহ হতে পারে করোনা, হাসপাতালগুলির সাধ্যের বাইরে চলে যাওয়ার আশঙ্কা, বললেন ইমরান খান

যদিও তিনি পুরোপুরি লকডাউনের পক্ষপাতী নন, তাঁর বক্তব্য, পাকিস্তানের ৫ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন, লকডাউন পুরোপুরি কার্যকর হলে তাঁরা ক্ষুধাতেই মারা যাবেন।

  ইসলামাবাদ: গতকাল পাকিস্তানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্য়া ৪,১৮৩ ছুঁয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কাপ্রকাশ করেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, হয়তো হাসপাতালগুলিও আর সামাল দিতে পারবে না। বুধবার পাক স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩.০৭৬টি করোনা পরীক্ষা করিয়েছে তারা, সব মিলিয়ে ৪২,১৫৯। আক্রান্তের সংখ্যা কাল পর্যন্ত ৪,১৮৩, মারা গিয়েছেন ৫৮ জন, ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।  শেষ ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৬৭ জন।  কোন প্রদেশে করোনা কতটা ছড়িয়েছে সেই তথ্য অবশ্য মেলেনি। যদিও বেসরকারি মতে, পাক পঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা ২,১০৮, সিন্ধুতে ১,০৩৬, খাইবার পাখতুনওয়ালায় ৫২৭, গিলগিট-বালতিস্তানে ২১২, বালুচিস্তানে ২০৬, ইসলামাবাদে ৮৩ ও  পাক অধিকৃত কাশ্মীরে ২৮। পাক প্রধানমন্ত্রী ইমরান খান সেলফ আইসোলেশনের ব্য়াপারে সরকারি নির্দেশিকা মেনে চলার জন্য আবার মানুষকে অনুরোধ করেছেন।  তাঁর আশঙ্কা, পরিস্থিতি যে কোনও মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে, হাসপাতালও তখন আর রোগী রাখার জায়গা পাবে না। যদিও তিনি পুরোপুরি লকডাউনের পক্ষপাতী নন, তাঁর বক্তব্য, পাকিস্তানের ৫ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন, লকডাউন পুরোপুরি কার্যকর হলে তাঁরা ক্ষুধাতেই মারা যাবেন।  লকডাউনের সময় ১ কোটি ২০ লক্ষ গরিব পরিবারে মোট ১৪৪ বিলিয়ন টাকা পৌঁছে দেওয়ার একটি প্রকল্প তাঁর সরকার হাত দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এর ফলে প্রতিটি গরিব পরিবারে প্রতি মাসে পৌঁছে দেওয়া হবে ১২,০০০ পাকিস্তানি টাকা। করোনা পরিস্থিতি খারাপ হতে থাকায় দেশের ৭৫০,০০০-এর বেশি তরুণ তরুণী করোনা টাইগার ফোর্স প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবক হিসেবে নাম নথিভুক্ত করেছেন বলে জানিয়েছেন ইমরান। এঁরা পরিস্থিতি আরও খারাপ হলে ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন গরিব পরিবারগুলির কাছে। পাক সেনা প্রধান  জেনারেল জাভেদ বাজওয়া সেনা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, দেশ ও প্রাদেশিক সরকারগুলিকে করোনা অতিমারী সামলাতে সবরকম সাহায্য করতে। এর মধ্যে ধর্মঘট শেষ করে কাজে যোগ দিয়েছে বালুচিস্তান ইয়ং ডক্টর্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ ছিল, প্রয়োজনীয় প্রোটেকটিভ কিট পাওয়া যাচ্ছে না, এ সপ্তাহে চিকিৎসকদের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে, বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে বালুচিস্তান সরকার অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে তদন্ত হবে ঘোষণা করায় ধর্মঘট প্রত্যাহার করেছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget