এক্সপ্লোর

দ্বাদশ শ্রেণির সরকারি বইয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের নাম "অসতী মামী", সুভাষ মুখোপাধ্যায়ের ভূতের বেগার হয়েছে "ভূতের ব্যাগার"

তীব্র সমালোচনা শিক্ষক এবং শিক্ষাবিদদের, বিশেষজ্ঞ কমিটির সাফাই, ছাপার ভুল!

কলকাতা: ২০১৭ সাল থেকে উচ্চমাধ্যমিকে চালু হয়েছে সাহিত্য চর্চা নামে একটি বই। বাংলা সাহিত্য সংকলনের এই বইটি দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য।

২০২০ সালের এপ্রিল সংস্করণে বইটি পৌঁছে গেছে স্কুলে স্কুলে। সরকারি সূত্রে খবর, স্কুলে পঠনপাঠন বন্ধ থাকলেও বইটি পৌঁছে দেওয়া হচ্ছে পড়ুয়াদের হাতে। সেই সরকারি বইয়ের কয়েকটি তথ্যই শিক্ষামহলে বিতর্ক তৈরি করেছে।

১৫৬ পাতায় মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য কর্মের কথা বলতে গিয়ে, তাঁর গল্পের নাম লেখা হয়েছে ‘অসতী মামী’। যদিও গল্পের নাম অতসী মামী।

লেখক পরিচিতি অংশে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সৃষ্টির কথা লিখতে গিয়ে লেখা হয়েছে, ‘ভূতের ব্যাগার’। শিক্ষাবিদরা বলছেন, কবির বইয়ের প্রচ্ছদের বানান ভূতের বেগার।

এমনকী, অভিযোগ উঠেছে, রবীন্দ্রনাথের রূপনারানের কূলে কবিতায় দু’রকম বানান। কোথাও হাইফেন আছে, কোথাও হাইফেন নেই।

বইয়ের এই সব তথ্য নিয়ে সরব শিক্ষক থেকে শিক্ষাবিদদের একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এ বইগুলো স্কুলে পৌঁছে গেছে। সিলেবাস কমিটি সাদা হাতি পোষা। কোনও রাজ্যে এমন সিলেবাস কমিটি নেই। বইয়ে ভুল তথ্য রয়েছে।

দ্বাদশ শ্রেণির সরকারি বইয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের নাম

শিক্ষাবিদ পবিত্র সরকারের জানান, সতর্ক থাকা উচিত ছিল। কারণ, ভুল তথ্য ছেলেমেয়েরা শিখবে। লেখক পরিচিতিতে কোনও বর্ণানুক্রম নেই। রবীন্দ্রনাথের আগে শক্তি চট্টোপাধ্যায়।

বইটির প্রকাশক রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য এর দায় নিতে নারাজ। সংসদের বক্তব্য, বইয়ের বিষয়টি দেখে বিশেষজ্ঞ কমিটি। কোথাও ভুল আছে কী ভুল নেই, তা তারাই বলতে পারবে।

এই বই তৈরির দায়িত্বে থাকা বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যানের দাবি, এটা ছাপার ভুল। মূল পাঠ্যপুস্তকে ভুল নেই। যে দু’একটি ছাপার ভুল আছে তা সংশোধন করা হয়েছে।

যদিও যে বইকে গিরে এই তথ্য বিতর্ক সেটির সর্বশেষ সংস্করণ চলতি বছরের। যেখানে রয়ে গেছে ভুলগুলি। তাহলে কী সংশোধন করে ফের নির্ভূল বই পাঠানো হবে স্কুলে?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget