এক্সপ্লোর

Marriage Age Bill: মেয়েদের বিয়ের বয়স হোক ২১, লোকসভায় পেশ বিল

Women Marriage Age Bill: মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার বিধান রয়েছে এই বিলে।এদিন লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)

Women Marriage Age Bill: মেয়েদের বিয়ের বয়স বাড়াতে সংসদে এল বাল্যবিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিল(The Prohibition of Child Marriage Amendment Bill)2021। এদিন লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। 

মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার বিধান রয়েছে এই বিলে। এদিন বিল পেশের সময় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ''সরকার এই বিলটি স্থায়ী কমিটিতে পাঠাতে চায়। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার দুই বছর পর এই বিল কার্যকর হবে।''

Women Marriage Age Bill:  তীব্র বিরোধিতা ওয়াইসির

সরকারের এই বিলের বিরোধিতা শুরু করেছে ওপোজিশন পার্টিগুলি। ইতিমধ্যেই এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন 'অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন' (এআইএমআইএম)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। এদিন লোকসভায় তিনি বলেন, ''এই বিল আর্টিকেল ১৯-এ দেওয়া স্বাধীনতার অধিকারের বিরুদ্ধে কথা বলছে। ১৮ বছরের মেয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে, লিভ ইন করতে পারে কিন্তু আপনি তাকে বিয়ের অধিকার দিতে অস্বীকার করছেন। আপনি একটি ১৮ বছর বয়সী মেয়ে জন্য কী করেছেন ?'' এই বলেই অবশ্য থেমে থাকেননি ওয়াইসি। তিনি বলেন, ''ভারতে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ সোমালিয়ার থেকে কম।''

Women Marriage Age Bill: প্রশ্ন তুলেছে টিএমসি ও ডিএমকে

সরকারের এই বিল নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।বিল প্রসঙ্গে টিএমসি সাংসদ সৌগত রায় বলেন, ''যেভাবে সরকার তাড়াহুড়ো করে এই বিল এনেছে,  আমি তার বিরোধিতা করছি।  এই বিল নিয়ে সব দলের সঙ্গে আলোচনা করা দরকার। সংখ্যালঘুরা এই বিলের সম্পূর্ণ বিরোধী।" বিলের বিরোধিতায় নেমেছে ডিএমকেও। এই প্রসঙ্গে ডিএমকে সাংসদ কানিমোঝি বলেন, '' এই বিল স্থায়ী কমিটি বা সিলেক্ট কমিটিতে পাঠানো উচিত। সরকার কারও সঙ্গে আলোচনায় বিশ্বাস করে না।'' 

আরও পড়ুন: Bank Deposit Charge : এই ব্যাঙ্কে ১০,০০০ টাকার বেশি রাখলে লাগবে চার্জ, ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম

আরও পড়ুন : New credit-debit card rules: ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম, মুছে যাবে আপনার কার্ডের ডেটা

আরও পড়ুন : SBI 3-in-1 Account: এক অ্যাকাউন্টে তিন কাজ, স্টেট ব্যাঙ্কের নয়া অফার

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget