এক্সপ্লোর

Kedarnath Yatra : ক্রমেই বাড়ছে তুষারপাত, ঘনাচ্ছে দুর্যোগ, কেদারনাথের পথে আর এগোতে বারণ করে দিল প্রশাসন

Kedarnath Yatra Update : অপেক্ষা আবহাওয়ার উন্নতি হওয়ার। জানা গিয়েছে, রাস্তায় ৩ থেকে ৪ ফুটের বরফ জমে গিয়েছে এখনই ।

নয়া দিল্লি : কেদার যাত্রার ( Kedar Yatra ) শুরু থেকেই ছিল খারাপ আবহাওয়ার সতর্কতা। সেই মতো যাত্রা শুরু হতে না হতেই নতুন করে শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। চলছে তুষারপাত। ফলে তীর্থদর্শনে বাধা হয়ে দাঁড়িয়েছেন আবহাওয়া।

অপেক্ষা আবহাওয়ার উন্নতি হওয়ার

তুষারশুভ্র পাহাড়ে অবিরত ঝরছে বৃষ্টি । অন্যান্য বছর সাধারণত এই সময়টা  ভারী তুষারপাত হয় না। কিন্তু এবার কেদারের দরজা খুলে যাওয়ার পরও তুষারপাত থামার নামই নেই। রীতিমতো সমস্যায় যাত্রীরা।  পুণ্যার্থীদের ফের একবার বিশেষভাবে সতর্ক করেছে প্রশাসন। নির্দেশিকায় বলা হয়েছে আপাতত বড় বিপদ এড়াতে কেদারনাথের পথে এগোতে দেওয়া যাবে না তীর্থযাত্রীদের। অপেক্ষা আবহাওয়ার উন্নতি হওয়ার। জানা গিয়েছে, রাস্তায় ৩ থেকে ৪ ফুটের বরফ জমে গিয়েছে এখনই । সকাল সাড়ে ১০টার পর শোনপ্রয়াগ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারী বর্ষণের ইঙ্গিত

এর আগেও প্রকৃতির ভয়াল রূপ দেখেছে কেদার। মেঘ ভাঙা বৃষ্টি ছারখার করে দিয়েছিল শিবক্ষেত্রকে।  হিমালয় পর্বতমালার এই ঢালে টানা বৃষ্টি চলছে। আগামী দিনে আরও ভারী বর্ষণের ইঙ্গিত দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে তীর্থে এগনো বড় বিপদ ডেকে আনতে পারে বলে, আগেভাগেই সতর্ক প্রশাসন। 

আপাতত তাই বন্ধ কেদারযাত্রা। এরকম আবহাওয়া থাকলে অনিশ্চিত হয়ে পড়বে বহু পুণ্যার্থীর শিবদর্শন । রুদ্রপ্রয়াগের জেলাপ্রশাসনের তরফে পুণ্যার্থীদের আর এগোতে বারণ করা হচ্ছে।  জেলা প্রশাসন জানিয়েছে, যত দিন না আবহাওয়া উন্নতি হয়, ততদিন যাত্রীরা যে যেখানে আছেন, সেখানেই থামতে হবে। 

 গত ২৫ এপ্রিল কেদারনাথ যাত্রা শুরু হয়। তখন থেকেই দুর্যোগের মেঘ ঘনাচ্ছিল। তুষারপাতের মধ্যেই কপাট খোলে কেদারনাথের। তার আগের দিন ডোলিতে চড়ে কেদারনাথ পৌঁছে যান মন্দিরে। ৩৫ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়। প্রথম দিনই পুণ্যার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ হাজার। তার আগেই চারধাম যাত্রার জন্য পুণ্যার্থীদের প্রথম দলটি হরিদ্বার থেকে রওনা দেয়। তখন থেকেই বাধ সাধে আবহাওয়া। তখনই ৭ দিন প্রবল তুষারপাতের সতর্কতা জারি করেছিল উত্তরাখণ্ড প্রশাসন। ফলে কেদারনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন  বন্ধ করে দেওয়া হয়। 

আরও পড়ুন

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget