এক্সপ্লোর

Tamilnadu Marriage : ১৩ জুন সোশ্যালিজমের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মমতা ব্যানার্জি !

অনেক বাবা-মা-ই সন্তানদের বিরল নাম রাখেন। যার জেরে সন্তানরা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তা থেকে 'খ্যাতি'ও লাভ করেন। সেকমই দৃষ্টান্ত তামিলনাড়ুর এই ঘটনা। ১৩ জুন বিয়ে করতে চলেছেন এমন দুই পাত্র-পাত্রীর নাম নজর কেড়েছে।

চেন্নাই : ১৩ জুন সোশ্যালিজমের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মমতা ব্যানার্জি !

অবাক হচ্ছেন ? তা হওয়ারই কথা। তবে, চিন্তা বেশি প্রসারিত হতে দেবেন না। কারণ, এখনই ছন্দপতন ঘটবে।

কে এ মোহন। তামিলনাড়ুর সিপিআই নেতা। বরাবরের কমিউনিস্ট পরিবার। ৫২ বছরের মোহন ভিল্লুপুরাম জেলা সিপিআইয়ের সম্পাদক। পিপলস ওয়েলফেয়ার অ্যালায়েন্সের হয়ে ২০১৬-র বিধানসভা নির্বাচনে লড়েও ছিলেন। 

সংবাদ সংস্থা IANS-কে তিনি জানিয়েছেন, সোভিয়েত ইউনিয়নের যখন কমিউনিজমের খারাপ অবস্থা, তখন অনেকে আমাদের নানা রকম কথা শোনাত। তখন আমার বিয়েও হয়নি। ঠিক করেছিলাম, আমি আমাদের সন্তানদের এমনভাবে নামকরণ করব যাতে এই আদর্শ তাঁদের নামের মাধ্যমে প্রতিফলিত হয়। সেই অনুযায়ী আমি সন্তানদের নামকরণ করি- কমিউনিজম, সোশ্যালিজম এবং লেনিনিজম। আর আমার নাতির নাম দেওয়া হয়েছে মার্ক্সিজম।

এই সোশ্যালিজমের সঙ্গেই বিয়ে মমতার। সংবাদ সংস্থা IANS-কে মোহন-পুত্র সোশ্যালিজম বলেন, আমাদের স্কুলের দিনগুলিতে এরকম বিরল নাম থাকাটা খুব একটা সুখকর ছিল না। এনিয়ে গ্রামে অনেকবার নাজেহাল হতে হয়েছে আমাদের। কিন্তু, যখন আমরা কলেজে উঠি, পরিস্থিতি অনেকটা বদলে যায়। আমরা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসি।   

নূপুর ও রুপোর গয়নার ব্যবসা আছে সোশ্যালিজম ও লেনিনিজমের। কমিউনিজম একজন আইনজীবী। সোশ্যালিজম বলেন, আমি খুশি যে আমার হবু স্ত্রীরও অদ্ভুত নাম-মমতা ব্যানার্জি। যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী। ওঁর বাবা-মা কংগ্রেস সমর্থক। সেই কারণে মমতা ব্যানার্জির নামে মেয়ের নামকরণ করেছেন। যিনি একজন অগ্নিকন্যা ছিলেন এবং আছেন। তৃণমূল কংগ্রেস তৈরির আগে উনি কংগ্রেসে ছিলেন। 

পাত্রী মমতা ব্যানার্জির বাবা ও মায়ের নাম যথাক্রমে- কে পালানিস্বামী এবং পি নীলাম্বল। 

১৩ জুন সোশ্যালিজম ও মমতার বিয়ের অনুষ্ঠান হবে সালেমের কাট্টুরের আমানি কোন্ডালামপট্টি এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তামিলনাড়ু সিপিআইয়ের রাজ্য সম্পাদক আর মুথারাজন ও সহ সম্পাদক কে সুব্বারায়নের। এনিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party Protests: মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget