এক্সপ্লোর

Solar Eclipse 2021 Time : আজ চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ, সাক্ষী থাকবে ভারতের এই রাজ্যগুলি

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে দেশ। ভারতের কয়েকটি এলাকা থেকে আজ তা দেখা যাবে।

নিউ দিল্লি : চলতি বছরে প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে দেশ। ১০ জুন, অর্থাৎ আজই দেখা যাবে সূর্যগ্রহণ। সীমান্ত এলাকা ও হিমালয় ভূখণ্ড থেকে গ্রহণ দেখা যাবে। তাছাড়া আর কেউ এই 'রিং অফ ফায়ার' বা আগুনের বলয় দেখতে পাবেন না। NASA যে ম্যাপ প্রকাশ করেছে সেই অনুযায়ী, উত্তর গোলার্ধে যাঁরা রয়েছেন, তাঁরা সূর্যগ্রহণ দেখতে পাবেন। লাদাখ ও অরুণাচলপ্রদেশের মানুষ সাক্ষী থাকবেন সূর্যগ্রহণের।

দেশের অন্য প্রান্তের মানুষ অনলাইনে সূর্যগ্রহণ দেখতে পারবেন। যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই লাইনে আসে এবং সূর্য ও পৃথিবীর মধ্যে দিয়ে চাঁদ অতিক্রম করে এবং সূর্য আংশিকভাবে আড়াল হয়ে পড়ে(সম্পূর্ণভাবে নয়। কারণ চাঁদ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে), তখনই এই মহাজাগতিক ঘটনা ঘটে।  

এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা ডি পি দুয়ারি বলেন, চাঁদের সূর্যকে ঢেকে রাখার এই দৃশ্য ক্ষুদ্র ভগ্নাংশ সময়ের জন্য। অবস্থান অনুযায়ী খুব জোর ৩ থেকে ৪ মিনিট মতো। 

ভারতে শুধুমাত্র লাদাখ ও অরুণাচলপ্রদেশে সূর্যগ্রহণ দেখা যাবে। ১টা ৪২ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত তা চলার কথা। তবে গ্রহণের মূল সময় বিকাল ৪টা ১৬ মিনিট। যখন চাঁদ ও সূর্য সংযুক্ত হয় বৃষ রাশির একদম ২৫ ডিগ্রিতে।

NASA জানিয়েছে, আজ পূর্ব আমেরিকা, উত্তর আলাস্কা ও কানাডার কিছুটা অংশ এবং ক্যারিবিয়ান, ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকার আংশিক জায়গায় সূর্যগ্রহণ দেখা যাবে। 

কীভাবে দেখবেন ?

খোলা চোখে সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ, তাতে চোখের ক্ষতি হতে পারে। সূর্যগ্রহণ দেখার নিরাপদ উপায়- দূরবীণ বা টেলিস্কোপ ব্যবহার করা।

এবছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ দেখা যাবে ৪ ডিসেম্বর। সেটা হবে সম্পূর্ণ সূর্যগ্রহণ। যা শুরু হবে বেলা ১০টা ৫৯ মিনিটে এবং শেষ হবে দুপুর ৩টে ৭ মিনিটে। প্রসঙ্গত, তিন ধরনের সূর্যগ্রহণ হয়-সম্পূর্ণ, আংশিক ও বাৎসরিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget