এক্সপ্লোর

বিনা চাঁদায় দুর্গাপুজো, সোনাগাছি মানবে করোনা গাইডলাইন

উত্তর কলকাতার সোনাগাছি, এশিয়ার বৃহত্তম এই যৌনপল্লীতে একটা সময় প্রায় ৭০০০ কর্মী কাজ করতেন।

কলকাতা: হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে পুজো করার অধিকার অর্জন করেছে সোনাগাছি। তাই সেই অধিকার থেকে নিজেদের বঞ্চিত রাখার কোনও প্রশ্নই নই। অতীতে লড়তে হয়েছে প্রশাসনের বিরুদ্ধে, এবার ওরা লড়ছে করোনার সঙ্গে। কোর্টরুম থেকে অধিকার অর্জন করে আনার অভিজ্ঞতা ওদের আছে। মানসিক দৃঢ়তা এবং পুজো করার নাছোড়বান্দা মনোভাবেই এসেছিল আইনি জয়। তারপর রীতিমতো মণ্ডপ বানিয়ে জমকালো আলোকসজ্জায় দুর্গাপুজো করেছেন দুর্বারের মেয়েরা। এবার পরিস্থিতি আরও সঙ্গীন। তবে পুজো হবে।

ব্যবসা নেই। কর্মহারা হাজার হাজার মেয়ে। তার ওপর সংক্রমণের ভয়। এই অবস্থায় দুর্গা পুজো? দুর্বার মহিলা সমন্বয় কমিটি প্রথমে ঠিক করেছিল, এবার পুজো বন্ধ রাখবে। তবে সেই অবস্থান বদলে পুজো চালিয়ে যাওয়ার পথেই হাঁটল তারা।

উত্তর কলকাতার সোনাগাছি। এশিয়ার বৃহত্তম এই যৌনপল্লীতে একটা সময় প্রায় ৭০০০ কর্মী কাজ করতেন। দিনে অন্তত ২০ হাজার খদ্দের আসতেন সেখানে। তবে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে সেই সোনাগাছিই এখন কার্যত শ্মশান। ব্যবসা তো নেই, পারলে নিজেদের পেশা পরিবর্তন করতে পারলে বাঁচেন তাঁরা। জেলা থেকে যৌনকর্মীদের আনাগোনাও নেই। এই পরিস্থিতিতে দুর্বার দুর্গাপুজো করবে।

বিগত বছরগুলোতে সোনাগাছির মেয়েরাই ১০ টাকা করে চাঁদা দিয়ে ফান্ড তৈরি করতেন। সেই টাকায় হত পুজোর ভোগ। অনেক হিন্দু বাড়ি থেকেও ফল সহ পুজোর আরও সামগ্রী আসত। প্রতিমা আনা হত কুমোরটুলি থেকে।

করোনাকালে আগের মতো সবকিছু হয়ত করা সম্ভব হবে না, তবে পুজো হবে। দুর্বার ঠিক করেছে এবার এক পয়সাও চাঁদা তোলা হবে না। প্রতিমার জন্য একটি সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে। সেই সংস্থা প্রতিমা দিতে রাজি হলে চিন্ময়ী মূর্তিতে পুজো হবে। আর সেটা না হলে ঘটেই দুর্গা পুজো করবে দুর্বার।

যৌনকর্মীদের নিয়ে কাজ করছেন এবং দুর্বারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত সমাজকর্মী মহাশ্বেতা মুখোপাধ্যায় এবিপি আনন্দকে জানিয়েছেন, “ওই সময়টা সব মেয়েই চায় মায়ের পুজোতে থাকতে। তবে এবার যা অবস্থা, তাতে সবাইকে আসতে দেওয়া যাবে না। প্রথমে তো ভেবেছিলাম পুজো বন্ধ রাখব। তবে একটা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি পুজো করব। একটি ইভেন্ট প্ল্যানার কোম্পানির সঙ্গে কথা চলছে। ওরা ঠাকুর দিলে প্রতিমায় পুজো হবে। ১৫ দিনে জানাবে বলেছে। সেটা না হলে ঘটপুজো হবে।”

তিনি আরও বলেন, এবার কোনও চাঁদা তোলার ব্যাপার থাকছে না। পুজোর সমস্ত খরচ বহন করবে দুর্বার। দুর্গাপুজো উদ্যোক্তাদের ফোরাম যে গাইডলাইন দিয়েছে তা মেনেই হবে পুজো। ২৫ থেকে ৩০ জনের বেশি মানুষকে কোনওভাবেই জড়ো হতে দেওয়া যাবে না। প্রশাসনিক সহায়তা নিয়েই পুজো করার কথা জানিয়েছেন মহাশ্বেতা।

সেরা শিরোনাম

Everest Base Camp Hotel Fire: মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
South 24 Pargana News: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে 'ধর্ষণের' শিকার বধূ
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে 'ধর্ষণের' শিকার বধূ
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget