এক্সপ্লোর

শিক্ষা, স্বাচ্ছন্দ্য ঔদ্ধত্য আনে, শিক্ষিত, স্বচ্ছল পরিবারে ডিভোর্স বেশি! বললেন মোহন ভাগবত, সেকেলে, মূর্খের মতো কথা, ট্যুইট সোনম কপূরের

তিনি বলেন, ভারতে হিন্দু সমাজ ছাড়া আর কোনও পথ নেই আর হিন্দু সমাজকেও পরিবার হিসাবে চলতে হবে, তার বাইরে কিছু হতে পারে না।

মুম্বই: বলিউড অভিনেত্রী সোনম কপূরের রোষে পড়লেন মোহন ভাগবত। রবিবার আমদাবাদে সংগঠনের কর্মীদের অনুষ্ঠানে সঙ্ঘের শীর্ষনেতা দাবি করেন, আজকাল শিক্ষিত, স্বচ্ছল, সম্পন্ন পরিবারে ডিভোর্সের ঘটনা বেশি হচ্ছে, কেননা শিক্ষা, স্বাচ্ছন্দ্য মানুষের মধ্যে ঔদ্ধত্য আনে, যার জেরে পরিবার ভেঙে টুকরো, টুকরো হয়ে যাচ্ছে! ভাগবতের অভিমতের তীব্র বিরোধিতা করেছেন সোনম। সঙ্ঘ প্রধানের বক্তব্য নিয়ে একটি ওয়েবসাইট প্রকাশিত প্রতিবেদন সোস্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি নিজের টাইমলাইনে লিখেছেন, কোন সুস্থ পুরুষ এমন কথা বলবেন? এ তো সেকেলে কথা, মূর্খের মতো। আরএসএসের তরফে দেওয়া বিবৃতিতে ভাগবতকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইদানীং ডিভোর্সের সংখ্যা অনেক বেড়েছে। লোকে তুচ্ছ কারণে ঝগড়া করছে, লড়ছে। আর ডিভোর্স বেশি হচ্ছে শিক্ষিত, স্বচ্ছল ঘরেই কেননা শিক্ষা, স্বাচ্ছন্দ্য থেকে আসে ঔদ্ধত্য, যার ফলে পরিবার ভাঙছে। সমাজও ভাঙছে কারণ সে-ও একটা পরিবার। পাশাপাশি তিনি আরও বলেন, আমরা চাই, স্বয়মসেবকরা পরিবারের সদস্যদের সঙ্ঘে নিজেদের কার্যকলাপের কথা বলুন। কেননা অনেক সময়ে ঘরের মেয়েদের আমাদের তুলনায় বেশি কষ্টকর কাজ করতে হয় যাতে আমরা যা করছি, সেটা করতে পারি, এটা নিশ্চিত হয়। বর্তমানে সমাজে যে চেহারা দেখা যাচ্ছে, তা মেয়েদের ঘরে আবদ্ধ রাখার ফল বলেও মনে করেন ভাগবত। তিনি বলেন, সমাজের এখনকার এই চেহারা হয়েছে গত ২ হাজার বছর ধরে পালিত হওয়া রীতিনিয়মের জন্য। মেয়েদের ঘরে আটকে রাখা হয়েছে। দু হাজার বছর আগে তা ছিল না। ওটা ছিল আমাদের সমাজের স্বর্ণযুগ। হিন্দু সমাজকে সংগঠিত, ধর্মে অনুগত হবে। আর যখন আমরা সমাজ বলি, তখন শুধু পুরুষকে বোঝায় না। একটা সমাজ বলি তাকেই যা নিজের পরিচয় পায় একাত্মতা বোধ থেকে। আমি হিন্দু। সব ধর্মবিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলির প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু নিজের শ্রদ্ধার জায়গার প্রতি আমার অনুরাগ দৃঢ়। আমি আমার পরিবার থেকে সংস্কার পেয়েছি, এবং সেটা মাতৃশক্তি, যা আমাদের এটাই শেখায়। পরিবার-ঘর বাদ দিয়ে কোনও সমাজ হয় না এবং মহিলাদের, যারা সমাজের অর্ধেক, আরও বেশি আলোকপ্রাপ্ত হতে হবে। কিন্তু সমাজের কথা তোয়াক্কা না করলে আমরা, আমাদের পরিবার, কেউই বাঁচবে না। তিনি বলেন, ভারতে হিন্দু সমাজ ছাড়া আর কোনও পথ নেই আর হিন্দু সমাজকেও পরিবার হিসাবে চলতে হবে, তার বাইরে কিছু হতে পারে না।

সেরা শিরোনাম

West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Indian Sailor Dead in Venezuela: ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
Beijing Plane Crash: বিমান নিয়ে সোজা উঁচু বিল্ডিংয়ে ধাক্কা, ইচ্ছাকৃত ভাবেই ওই ঘটনা ঘটান পাইলট? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
বিমান নিয়ে সোজা উঁচু বিল্ডিংয়ে ধাক্কা, ইচ্ছাকৃত ভাবেই ওই ঘটনা ঘটান পাইলট? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
China-Bangladesh News: পশ্চিম থেকে পূর্বে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা? পাকিস্তানের পর বাংলাদেশ-মায়ানমারকে নিয়ে করিডর গড়তে চায় চিন
পশ্চিম থেকে পূর্বে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা? পাকিস্তানের পর বাংলাদেশ-মায়ানমারকে নিয়ে করিডর গড়তে চায় চিন

ভিডিও

Saokat Molla News | ডেডলাইন পার, ভাঙা হল সওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে
Saokat Molla News | গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, ধৃতকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget