এক্সপ্লোর

Sonam Raghuvanshi : সোনম কি গর্ভবতী? ধরা পড়ার পর প্রেগনেন্সি টেস্ট! রিপোর্টে চাঞ্চল্য, ৭ দিন পর আবার...

অপরাধ এখনও প্রমাণিত না হলেও, পুলিশের হাতে সোনমের বিরুদ্ধে ভুরি ভুরি প্রমাণ আছে, এমনটাই খবর সূত্র মারফত। 

রাজা রঘুবংশী হত্যা মামলায় একের পর এক চাঞ্চল্যকর মোড় আসছে। পুরো দেশের নজর এখন এই ঘটনার দিকে। ঠিক কোন আক্রোশ থেকে স্বামীকে মেরে ফেলতে চাইল সোনম, এটাই ভাবছেন প্রত্যেকে। ২৩ মে-র পর থেকেই মেঘালয়ে দম্পতি নিরুদ্দেশ হওয়ার খবরে চাঞ্চল্য ছড়ায়। এরপর উদ্বেগ বাড়ায় ইনদৌরের যুবকের দেহ উদ্ধারের পর থেকে। তাঁর স্ত্রীর বড় কোনও বিপদ  হল কিনা , সেটাই সকলের চিন্তার কারণ ছিল। কিন্তু ঘটনায় আসে বিরাট মোড়। সোমবার জানা যায়, এই ঘটনায় নাটের গুরু যুবকের স্ত্রী সোনমই। অপরাধ এখনও প্রমাণিত না হলেও, পুলিশের হাতে সোনমের বিরুদ্ধে ভুরি ভুরি প্রমাণ আছে, এমনটাই খবর সূত্র মারফত। 

অভিযুক্ত সোনম রঘুবংশীর মেডিকেল পরীক্ষা হয় সোমবারই। ৯ জুন তিনজন মহিলা ডাক্তারের একটি দল তার শারীরিক ও মানসিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে । ডাক্তারদের মতে, সোনমকে খুব ভীত এবং বিধ্বস্ত দেখাচ্ছিল। পরীক্ষার সময় সে দুর্বলও বোধ করছিল। তাই তাকে নানারকম এনার্জি ড্রিংকস দেওয়া হয়।  জুসও দেওয়া হয়। মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে যে সোনমের শরীরে কোনও আঘাত বা ক্ষত পাওয়া যায়নি।

সূত্রের খবর, নিয়ম অনুসারে  সোনম রঘুবংশীর গর্ভাবস্থার পরীক্ষাও করা হয়।  কিন্তু রিপোর্টটি স্পষ্ট ছিল না বলেই সূত্রের খবর। ডাক্তাররা মনে করছেন, এখনও বিষয়টি 'অস্পষ্ট'।  তাঁরা এক সপ্তাহ পরে আবার সোনমের আল্ট্রাসাউন্ড করার পরামর্শ দেন। ডাক্তারদের মত, গর্ভাবস্থার শুরুর দিকে সঠিক ফলাফল পাওয়া যায় না অনেক সময়।  তাই একটু অপেক্ষা করা প্রয়োজন।

এই রিপোর্টটি পাওয়ার পরে তদন্তকারী সংস্থাগুলি এখন আরও সতর্ক । মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর, মেঘালয় পুলিশ সোনমকে তাদের সঙ্গে নিয়ে যায়।  উত্তরপ্রদেশ থেকে ধৃত সোনমকে ট্রানজিট রিমান্ডে মেঘালয় নিয়ে এসেছে পুলিশ। আনা হচ্ছে সোনমের প্রেমিক সহ বাকি চার ধৃতকেও।  সোনমের মেডিক্য়াল টেস্টের পর আজই আদালতে পেশ করা হবে তাঁকে এরপর সোনমকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করবে SIT। পুলিশ সূত্রে খবর, আরও তথ্য় জানতে ঘটনার পুনর্নির্মাণ করতে পারেন তাঁরা। 

উল্লেখ্য, সোনম ও রাজা  রঘুবংশী শিলংয়ে মধুচন্দ্রিমায় যান।  এখন সোনমের বিরুদ্ধে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রায় ১৭ দিন রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর, রবিবার গভীর রাতে সোনম উত্তর প্রদেশের গাজিপুরে পৌঁছায়। সেখান থেকে সে ফোন করে তার পরিবারকে। ততক্ষণে পুলিশের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে অপরাধ-চিত্র। এরপর পুলিশ তাকে হেফাজতে নেয়। সোনমকে আদালতে পেশ করা হয়। আদালত পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য ৭২ ঘণ্টা হেফাজতে রাখার অনুমতি দেয়। এরপর কড়া নিরাপত্তার মধ্যে, পুলিশ দল সোনমকে নিয়ে শিলংয়ে যায়।

তথ্য : ABP News 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget