এক্সপ্লোর

আবাসনকে হোটেল বানিয়েছেন! অবৈধ নির্মাণ মামলায় সোনুর অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বাড়ল  

নোটিশে বৃহন্মুম্বই পুরসভা দাবি করেছে, জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে কোনওরকম অনুমতি না নিয়েই হোটেলে বদলে ফেলেছেন সোনু ।এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন অভিনেতা।

মুম্বই: অবৈধ নির্মাণ মামলায় সোনু সুদের অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বাড়াল বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে আগামীকাল পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে। অবৈধ নির্মাণের নোটিশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন সোনু। মুম্বইয়ের জুহুতে সোনু অবৈধ নির্মাণ করেছেন বলে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিএমসি। আগামী বুধবার এই মামলার শুনানি হবে।

নোটিশে বৃহন্মুম্বই পুরসভা দাবি করেছে, জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে কোনওরকম অনুমতি না নিয়েই হোটেলে বদলে ফেলেছেন সোনু ।এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন অভিনেতা।বিএমসির দাবি, আবাসন হিসাবে অনুমোদিত জুহুর ওই বিল্ডিংকে আবাসিক হোটেলে রূপান্তরিত করে ফেলেছেন সোনু। অথচ, এই সংক্রান্ত অনুমতি নেননি অভিনেতা। গত বছর অক্টোবরে সোনুকে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। ওই নোটিশ পেয়ে নগর দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন সোনু। কিন্তু কোনও সুরাহা হয়নি। এদিকে বিএমসির দাবি নোটিশ পাঠানোর পরেও কাজ বন্ধ করেননি সোনু সুদ। মহারাষ্ট্র রিজিয়ন অ্যান্ড টাউন প্ল্যানিংয়ের আওতায় জুহু পুলিশকে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে বিএমসি।

 সোনুর আইনজীবী অমোঘ সিংহ হাইকোর্টের কাছে অন্তর্বর্তীকালীন সুরক্ষার দাবি করেছিলেন। তিনি জানিয়েছেন,বিএমসি যে দাবি করেছে, তা একেবারেই ভুল। কোনও বেআইনি বা অবৈধ নির্মাণ করেননি। তিনি সোনু যে পিটিশন দাখিল করেছেন তাতেও তিনি এই বিষয় উল্লেখ করেছেন। বিএমসি-র পক্ষ থেকে আদালতে জানানো হয়, ২৪ ঘরের একটা হোটেলেক আবাসিক বিল্ডিংয়ে পরিবর্তন করা হয়। ২০১৮, ২০২০ সালে বেআইনি নির্মাণের নোটিশ পাঠিয়েছে পুরসভা। কিন্তু তারপরেও সেই কাজ চালিয়ে গিয়েছেন তিনি।  তাই পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হয়েছে পুরসভা। এদিন দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি পৃথ্বীরাজ চৌহান প্রশ্ন করেন, সোনু কি লাইসেন্স ছাড়াই হোটেল ব্যবসা করছেন? স্বচ্ছতার সঙ্গে আদালতে আসা উচিত। এর উত্তরে সোনুর আইনজীবী বলেন, হোটেল ব্যবসা করেন না। তবে তার একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে। সেখানে হোটেল ব্যবসা হয়।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget