এক্সপ্লোর

Sourav Ganguly Health: গোল্ডেন আওয়ারের মধ্যে হাসপাতালে সৌরভ, বড় বিপদ এড়ানো গিয়েছে, মত ডাক্তারদের

চিকিত্‍সকরা জানাচ্ছেন, সৌরভ ট্রিপল ভেসেল ডিজিজে ভুগছেন। তিনটি ধমনীতে ব্লকেজ থাকলে তাকে ট্রিপল ভেসেল ডিজিজ বলা হয়। চিকিত্সকরা জানিয়েছেন, সৌরভের তিনটি ধমনী, লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং, সারকামফ্লেক্স আর্টারি এবং রাইট করোনারি আর্টারিতে ব্লকেজ মিলেছে।

কলকাতা: জিম করার সময় হঠাৎই ঘটল বিপত্তি। শনিবার বেলায় আচমকা ব্ল্যাক আউট হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়।  বিসিসিআই সভাপতি নিয়মিত শরীরচর্চা করা সত্ত্বেও কেন এমনটা ঘটল?  অসুখের লক্ষণ ও চিকিত্‍সা পদ্ধতি নিয়ে মতামত জানিয়েছেন চিকিত্‍সকরা।

হাসপাতাল সূত্রে খবর, এদিন বাড়িতে জিমে ট্রেড মিল করার সময় শুরু হয় হাত ও পিঠে ব্যথা শুরু হয়।  তারপর আচমকাই ব্ল্যাক আউট হয়ে যান তিনি। মাথা ঘুরে পড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন এমনটা হল?  বিশেষ করে সৌরভের মতো ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের, যিনি নিয়মিত শরীরচর্চা করেন।

চিকিত্‍সকরা জানাচ্ছেন, সৌরভ ট্রিপল ভেসেল ডিজিজে ভুগছেন। তিনটি ধমনীতে ব্লকেজ থাকলে তাকে ট্রিপল ভেসেল ডিজিজ বলা হয়। চিকিত্সকরা জানিয়েছেন, সৌরভের তিনটি ধমনী, লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং, সারকামফ্লেক্স আর্টারি এবং রাইট করোনারি আর্টারিতে ব্লকেজ মিলেছে। এর মধ্যে রাইট করোনারি আর্টারিতে স্টেন্ট বসেছে।

জিম করার সময় মায়ো কার্ডিয়াক ইনফার্কশনের জন্যই মহারাজের আচমকা ব্ল্যাক আউট হয়ে যায়। হৃদরোগ বিশেষজ্ঞ সুশান মুখোপাধ্যায় বলেন, এরকম ক্ষেত্রে আচমকা ব্ল্যাক আউট হয়।  স্টেন্ট বসালে দ্রুত ঠিক হয়ে যায়।  ব্লকেজের কারণে বিপদ ঘটলে প্রাণ বাঁচানোর জন্য দ্রুত বসাতে হয় স্টেন্ট।  চিকিত্‍সকরা জানাচ্ছেন, গোল্ডেন আওয়ারের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

শনিবার উডল্যান্ডস হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করে সৌরভের একটি ধমনীতে বসানো হয়েছে স্টেন্ট। চিকিত্‍সকদের মতে, এরপর সৌরভকে কিছুদিন বিশ্রাম নিতে হবে।  তারপর SFR পরীক্ষা করে পরবর্তী চিকিত্‍সার সিদ্ধান্ত নিতে হবে। হৃদরোগ বিশেষজ্ঞ তাপস রায়চৌধুরী বলেন, সৌরভ অসুস্থ হওয়ার পরই দ্রুত চলে আসেন হাসপাতালে। চিকিত্‍সকদের অনেকেই বলছেন, দ্রুত হাসপাতালে আনার কারণেই বিপদমুক্ত হয়েছেন সৌরভ। যা এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে সবথেকে জরুরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget