এক্সপ্লোর

Board Exam Update : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি বিশেষজ্ঞ কমিটিতে কারা ?

কথামতো আজ দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হয়নি। এবিষয়ে সিদ্ধান্তে নিতে আজ একটি বিশেষজ্ঞ কমিটির গঠন করা হয়। কারা রয়েছেন সেই কমিটিতে ?

কলকাতা : কথামতো আজ দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হয়নি। এবিষয়ে সিদ্ধান্তে নিতে আজ একটি বিশেষজ্ঞ কমিটির গঠন করা হয়। শিক্ষা দফতর সূত্রে খবর, করোনা বিধি মেনে কীভাবে পরীক্ষা নেওয়া যাবে বা যদি পরীক্ষা না হয়, তাহলে কীভাবে তার মূল্যায়ন করা হবে, সেবিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে এই বিশেষজ্ঞ কমিটিকে।  

কারা থাকছেন কমিটিতে ?

সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। যার আহ্বায়ক হলেন- মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এছাড়া রয়েছেন- নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশংকর সরকার, পশ্চিমবঙ্গে শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। দুই চিকিৎসককে রাখা হয়েছে কমিটিতে। তাঁরা হলেন- এস এস কে এম হাসপাতালের জি কে ঢালি ও
ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রি, কলকাতার অধিকর্তা প্রদীপ সাহা।

রবিবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে । মাধ্যমিক হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। 

এরপরই, গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, বুধবার দুপুর ২টোয় পর্ষদ ও সংসদ একসঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করবে। সেইসঙ্গে কীভাবে পরীক্ষা হবে, খাতা দেখাই বা কী করে হবে, তাও বিস্তারিতভাবে জানানো হবে। কিন্তু, এদিন সকালেই জানিয়ে দেওয়া হয় যে, আপাতত সূচি ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে জানা যায়, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তারা সমস্ত দিক খতিয়ে দেখে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে। সূত্রের খবর, প্রয়োজনে আরও দু’একজনকে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে কমিটির সদস্যদের। রাজ্যে প্রায়  ১২ লক্ষ মাধ্যমিক ও ৯ লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ভবিষ্যত্‍ জড়িত এই দুটি পরীক্ষার সঙ্গে।  

উল্লেখ্য, পড়ুয়াদের স্বাস্থ্য-সুরক্ষার কথা মাথায় রেখে গতকালই বাতিল হয়েছে সিবিএসই দ্বাদশ ও আইএসসি পরীক্ষা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা

ভিডিও

Dakshineshwar Kali Temple: দক্ষিণেশ্বর কালীবাড়িতে সকাল থেকেই শুরু মায়ের আরাধনা, দেখুন ভিডিও
Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়
Kali Puja 2026: কালীপুজোয় শুভ শক্তির আরাধনা, অসমের কামাখ্যা মন্দিরে দর্শনার্থীদের ঢল
CM Suvendu Adhikari:
Mamata Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget