এক্সপ্লোর

Fit India Freedom Run 2.0 : ১৩ অগাস্ট ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০-র উদ্বোধন করবেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর

১৩ অগাস্ট ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০-র উদ্বোধন করবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানান সংশ্লিষ্ট দফতরের সচিব ঊষা শর্মা।

নয়া দিল্লি : আগামী ১৩ অগাস্ট ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০-র উদ্বোধন করবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানান সংশ্লিষ্ট দফতরের সচিব ঊষা শর্মা। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, রেল, এনওয়াইকেএস, আইটিবিপি, এনএসজি ও এসএসবি। তাছাড়া বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ৭৫টি ফিজিক্যাল ইভেন্ট হবে ওইদিনই।

প্রসঙ্গত, আজাদি কা অমৃত মহোৎসব-ভারত @ ৭৫-এর অংশ হিসেবে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের তরফে গোটা দেশে ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০-র আয়োজন করা হচ্ছে। প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জেলা ও ৭৫টি গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান চলবে। দেশের ৭৪৪টি জেলা, ৭৫টি গ্রাম ও ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস-এর আয়োজন করা হবে। দৌড়ে অংশ নেবেন ৭.৫০ কোটির বেশি নাগরিক।

কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রীর তরফে বলা হয়েছে, আমরা স্বাধীনতার ৭৫তম বছর উদযাপন করব। সেই উপলক্ষে আমাদের ফিট ও স্বাস্থ্যসম্মত ভারত গড়ার প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে। তখনই শক্তিশালী ভারত গড়ে উঠবে। তাই সকলের কাছে আমার অনুরোধ, আপনারা দেশব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০-এ অংশ নিন। এটাকে জন আন্দোলনে পরিণত করুন। 

এবার ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০-র শুরু হচ্ছে ১৩ অগাস্ট। শেষ ২ অক্টোবর। এই কর্মসূচির মূল লক্ষ্য, ফিটনেসের দিকে নজর দেওয়া। রোজ দৌড়ানো। তার হাত ধরে স্থূলতা, আলস্য, উদ্বেগ, চিন্তা, রোগ থেকে মুক্তি পাওয়া। এই অভিযানের মাধ্যমে দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে, তাঁরা যেন দৈনন্দিন অন্তত আধ ঘণ্টা করে শরীর চর্চা করেন-"ফিটনেস কি ডোজ আধা ঘণ্টা রোজ"।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget