এক্সপ্লোর

Tamil Nadu Stampede News: ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট বহু, শিশু-সহ ৩৩ জনের মৃত্যু, ভয়ঙ্কর পরিস্থিতি তামিলনাড়ুতে

Thalapathy Vijay Rally Stampede: এক শিশুকন্যার খোঁজ মিলছে না বলে জানা যাচ্ছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • থলপতি বিজয়ের রাজনৈতিক সভায় পদপিষ্ট বহু।
  • শিশু-সহ ২০ জনের মৃত্যুর খবর মিলছে।
  • মাঝপথে ভাষণ থামালেন বিজয়।

চেন্নাই: উৎসবের মরশুমে ভয়ঙ্কর ঘটনা তামিলনাড়ুতে। অভিনেতা তথা রাজনীতিক, ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট অনেকে। বেশ কয়েক জন মারা গিয়েছেন বলে খবর মিলছে। অনেকে আহত হয়েছেন। এক শিশুকন্যার খোঁজ মিলছে না বলে জানা যাচ্ছে। বাড়ছে হতাহতের আশঙ্কা। সোশ্যাল মিডিয়ায় কেউ দাবি করছেন, ৩৩ জন মারা গিয়েছেন। কেউ আবার বলছেন, সংখ্যাটা তারও বেশি। মৃতদের মধ্যে শিশুও রয়েছে বলে খবর। কমপক্ষে তিন শিশু মারা গিয়েছে বলে খবর। বিজয়ের দলের সাতজন সমর্থক মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। (Tamil Nadu Stampede News)

শনিবার তামিলনাড়ুর কারুরে বিরাট জনসভা ছিল সদ্য রাজনীতিতে পা রাখা, Tamilaga Vettri Kazhagam দলের প্রধন বিজয়ের। হাজার হাজার মানুষ সেই জনসভায় যোগ দেন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ ও প্রশাসন। সেই প্রবল ভিড়ে, ঠেলাঠেলিতেই অনেকে পদপিষ্ট হন বলে খবর। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে মাঝপথে বক্তৃতা থামাতে বাধ্য হন বিজয়। (Thalapathy Vijay Rally Stampede)

সভাস্থলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান হারান অনেকে। তাঁদের ধাতস্থ করতে প্রথমে জলের বোতল বিলি করা হয়। এর পর ঘটনাস্থলে এসে পৌঁছয় মেডিক্যাল টিম, অ্যাম্বুল্যান্স। বহু মানুষকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। জানা গিয়েছে, হাজার হাজার মানুষ এদিন বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন। কেউ কেউ ছ'ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। আর তাতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

এখনও পর্যন্ত যা খবর মিলছে, সেই অনুযায়ী, একটি ন'বছরের মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। বিজয় নিজে মেয়েটির খোঁজ শুরু করেন। পুলিশ ও প্রশাসনকে সহযোগিতার আর্জি জানান তিনি। মেয়েটির খোঁজে তল্লাশি চলছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কারুর থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। পদপিষ্ট হয়ে যাঁরা জ্ঞান হারিয়েছেন, যাঁরা হাসপাতালে ভর্তি, জরুরি ভিত্তিতে চিকিৎসার নির্দেশ দিয়েছি'।

এদিনের সভায় ক্ষমতাসীন DMK-কে তীব্র আক্রমণ করেন বিজয়। বিশেষ করে প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে নিশানা করেন তিনি। বিজয় দাবি করেন, আগামী ছ'মাসের মধ্যে তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটতে চলেছে।

আগামী বছর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। তার আগে প্রচারে জোর দিচ্ছেন বিজয়। দফায় দফায় মিটিং-মিছিল করছেন। শনিবারও সেই মতো জনসভার আয়োজন হয়। আর সেখানেই বিপত্তি ঘটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget