এক্সপ্লোর

Himachal Pradesh Natural Disasters: গোটা রাজ্যই 'প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত', ঘোষণা হিমাচল প্রদেশ প্রশাসনের

Natural Calamity Affected Area:গত কয়েকদিনের তুমুল বৃষ্টিতে যেন লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা রাজ্যটা। এই অবস্থায় হিমাচল প্রদেশের সরকার, গোটা রাজ্যকেই 'প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত' এলাকা বলে ঘোষণা করল।

সিমলা: গত কয়েকদিনের তুমুল বৃষ্টিতে যেন লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা রাজ্যটা (Himachal Pradesh Natural Disaster)। মারা গিয়েছেন ৭০ জনেরও বেশি। এই অবস্থায় দাঁড়িয়ে হিমাচল প্রদেশের সরকার, গোটা রাজ্যকেই 'প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত' (Natural Calamity Affected Area) এলাকা বলে ঘোষণা করল। শুক্রবার এই মর্মে সরকারি বিবৃতি পেশ করেছে সুখবিন্দর সিংহ সুখখু-এর প্রশাসন।

কী বলা হয়েছে?
মুষলধারে বৃষ্টি, হড়পা বান, মেঘভাঙা বিপর্যয়, ভূমিধস-সব মিলিয়ে প্রকৃতির রোষ যেন থামছেই না উত্তর ভারতের এই রাজ্যে। সেই সব নজরে রেখেই শুক্রবার বিবৃতি পেশ করেছে হিমাচল প্রদেশ প্রশাসন। তাতে জানানো হয়েছে, 'এই বর্ষায় র্অভূতপূর্ব প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে হিমাচল প্রদেশ। গোটা রাজ্যেই তুমুল বৃষ্টির জেরে হড়পা বান, মেঘভাঙা বিপর্যয়, ভূমিধসের কবলে পড়েছে। সাধারণ মানুষের প্রাণ ও সম্পত্তির উপর ভয়ঙ্কর প্রভাব পড়েছে।' সরকারি তরফে আরও দাবি, হাজারো হাজারো বাসস্থান তছনছ হয়ে গিয়েছে। বিপুল পরিমাণ শস্য ও খেত নষ্ট হয়ে গিয়েছে। ভারতীয় বায়ুসেনা, সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, হোমগার্ড, দমকলকর্মী এবং স্থানীয় ভলান্টিয়ারদের সাহায্য়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে হয়েছে। জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য, জেলা এবং স্থানীয় স্তরে রাস্তাঘাট ধ্বংস হয়ে গিয়েছে। বহু সেতু হয় ধুয়েমুছে সাফ বা এতটাই ক্ষতিগ্রস্ত যে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এই বিপর্যয়ের জেরে গোটা রাজ্যকে এমন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে যাতে কিনা দৈনিক জীবনযাপন ধাক্কা খেয়েছে, জানিয়েছে রাজ্য সরকার। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে গোটা রাজ্যকেই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত এলাকা বলে ঘোষণা করেছে সরকার। বিবৃতিতে আরও জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর উদ্ধারকাজ পুরোদমে শুরু হলে ক্ষয়ক্ষতির খতিয়ান আরও স্পষ্ট হবে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যে ভয়ঙ্কর সেটা মোটামুটি বুঝিয়ে দিয়েছে সুখবিন্দর সিংহ সুখখু।

কী ছবি?
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে হিমাচল প্রদেশে। তাতে কার্যত ওলটপালট হয়ে গিয়েছে গোটা রাজ্য। ধসে চাপা পড়ে, বাড়ি ভেঙে পড়ে, মেঘভাঙা বৃষ্টিতে বুধবার পর্যন্ত ৭১ জনের মৃত্যুর খবর মিলেছিল। এখনও পর্যন্ত ১৩ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে। দেহ উদ্ধার করা গিয়েছে ৫৭ জনের। তবে এখই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলে মনে করা হচ্ছে। কারণ আগামী কয়েক দিনও হিমাচলে বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সবমিলিয়ে এ বছরই ভারী বর্ষণে হিমাচলে এখনও পর্যন্ত ২১৪ জন মারা গিয়েছেন। খোঁজ মেলেনি ৩৮ জনের। জুন মাসের শেষ দিক থেকে গত ৫৪ দিনে ৭৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে হিমাচলে। অন্যান্য বছর ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাধারণত ৭৩০ মিলিমিটার বৃষ্টি হয়। গত ৫০ বছরে রাজ্যে এত বৃষ্টি হয়নি। 

আরও পড়ুন:হয়তো আপনার নামেই ব্যাঙ্কে জমে মোটা টাকা! এবার এক ক্লিকেই খোঁজ

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget