এক্সপ্লোর

প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে নামে কয়েক কোটি টাকা ‘প্রতারণা’, অভিযুক্ত জেলা সভাপতি সহ ২ বিজেপি নেতা, তদন্তে সিআইডি

উত্তর ২৪ পরগনা: মোদী সরকার স্বপ্ন দেখাচ্ছে, ২০২২ সালের মধ্যে সবার জন্য ঘর। উত্তর ২৪ পরগনার বসিরহাটের গরিব মানুষগুলোও স্বপ্ন দেখেছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন ঘরের স্বপ্ন। কিন্তু কোথায় কী! উল্টে পকেট থেকে বেরিয়ে গিয়েছে টাকা। সামনে এসেছে এক বড়সড় প্রতারণার অভিযোগ। যাতে নাম জড়িয়েছে দুই বিজেপি নেতার। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে, বসিরহাট-টাকি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ হাজার গরিব মানুষকে প্রতারিত করা হয়েছে। একেক জনের থেকে বেআইনি ভাবে ৫০০ থেকে হাজার টাকা করে তোলা হয়েছে। সবমিলিয়ে প্রায় ২ থেকে তিন কোটি টাকার প্রতারণা বলে সিআইডি সূত্রে দাবি। এই ঘটনায় আঙুল উঠেছে বিজেপি দুই নেতার দিকে। উত্তর ২৪ পরগনার বিজেপির জেলা সভাপতি বিকাশ সিংহ এবং বিজেপিরই স্থানীয় এক নেতা রঞ্জিত পাল। সম্প্রতি, গৌরাঙ্গ সরকার নামে বসিরহাটের এক বাসিন্দা থানায় গিয়ে অভিযোগ জানান। তার ভিত্তিতে করা এফআইআরে বিকাশ সিংহ এবং রঞ্জিত পাল, দুই বিজেপি নেতারই নাম রয়েছে। বুধবার, এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। সিইডির স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নেমেছে। সিআইডি সূত্রে দাবি, ২০১৬’র শেষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে বেআইনি ভাবে টাকা তোলা শুরু হয়। রাজ্যের শাসক দল, তৃণমূলের বিরুদ্ধে বার বার দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে এবার বিজেপির গলাতেও দুর্নীতির কাঁটা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যে বসিরহাটের স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ দলের জেলা সভাপতি ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিজেপির দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা, দলের কাছে যেমন অস্বস্তির, তেমনই এতে বিজেপির প্রতিপক্ষ দলগুলিও হাতে নয়া অস্ত্র পেয়ে গেল। পঞ্চায়েত ভোটের আগে এই দুর্নীতির অভিযোগের জল কোথায় গিয়ে দাঁড়ায় সে দিকেই এখন নজর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget