এক্সপ্লোর

তোলাবাজির মামলায় ভারতী ঘোষের ঘনিষ্ঠ ২ পুলিশ অফিসারকে গ্রেফতার সিআইডি-র

কলকাতা: এবার ভারতী ঘোষ ঘনিষ্ঠ ২ পুলিশ অফিসারকে গ্রেফতার করল সিআইডি। জালে ঘাটালের তৎকালীন সিআই শুভঙ্কর দে ও ঘাটাল থানার প্রাক্তন ওসি চিত্ত পাল। সিআইডি সূত্রে দাবি, শুভঙ্করের বাড়ি থেকে ৪০ লক্ষ টাকা ও চিত্তর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৬ লক্ষ টাকা। ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। ঘাটালের স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাঝির অভিযোগ, নোট বাতিলের সময় দাসপুর থানার ওসি প্রদীপ রথ সহ চারজন তাঁর কাছ থেকে সোনা কিনতে চান। বাতিল পাঁচশো ও হাজারের নোট নিয়ে সোনা বিক্রি করলে নতুন নোটে দ্বিগুণ টাকার টোপ দেওয়া হয়। চন্দনের দাবি, এই প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েকদিন পর তাঁর কাছে আসেন দাসপুর থানার এক কনস্টেবল, পুলিশের এক গাড়ির চালক এবং স্থানীয় ব্যবসায়ী বিমল ঘোড়াই। মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে, কোনও টাকা না দিয়েই তাঁরা ৩৭৫ গ্রাম সোনা নিয়ে নেন। এই ব্যবসায়ীর দাবি, পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেও লাভ হয়নি। সম্প্রতি ঘাটাল আদালতে মামলা করেন চন্দন। সিআইডি-কে তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই মামলায় ইতিমধ্যে অভিযুক্ত বিমল ও ভারতীর আবাসনের কেয়ারটেকার রাজমঙ্গল সিংহকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও দুই পুলিশ অফিসারের নাম উঠে আসায় এবার তাঁদেরও গ্রেফতার করল সিআইডি। তদন্তকারীদের অনুমান, শুধু একজন ব্যবসায়ী নন, এমন আরও অনেক ব্যবসায়ী কাছ থেকেই সোনা হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো ভয়ে অভিযোগ জানানোর সাহস পাননি তাঁরা। সব সম্ভাবনাই খতিয়ে দেখছে সিআইডি। এসবের মধ্যেই শনিবার ফের ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজুকে ভবানীভবনে তলব করা হয়েছে। এর আগে তলব করলেও আইনজীবী মারফৎ অসুস্থার কথা জানিয়ে হাজিরা দেননি রাজু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget