এক্সপ্লোর

বেআইনি প্রোমোটিংয়ের প্রতিবাদ করায় প্রৌঢ় ফরওয়ার্ড ব্লক নেতাকে বেধড়ক ‘মারধর’

হুগলি: ফের আক্রান্ত প্রতিবাদী। চুঁচুঁড়ায় বেআইনি প্রোমোটিংয়ের প্রতিবাদ করায় প্রৌঢ় ফরওয়ার্ড ব্লক নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্ত দুই প্রোমোটারের বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায়নি। আক্রান্ত ফরওয়ার্ড ব্লক নেতা হাসপাতালে ভর্তি। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। ফের প্রতিবাদীর কণ্ঠরোধের চেষ্টা। মেটিয়াবুরুজ, উলুবেড়িয়ার পর এবার ঘটনাস্থল হুগলির চুঁচুঁড়া। প্রোমোটিং দৌরাত্ম্যের বাধা দেওয়ায় এখানে ফরওয়ার্ড ব্লকের প্রৌঢ় নেতা প্রবীর রায়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ৬০ বছর বয়সী এই ফরওয়ার্ড ব্লক নেতার দাবি, রবিবার সকালে তিনি স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাত্‍ই সেখানে চড়াও হয় জনাকয়েক দুষ্কৃতী। চায়ের দোকানের সামনেই তাঁকে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কিন্তু, আচমকা এই প্রৌঢ়ের ওপর আক্রমণ কেন? অভিযোগ, গোটা ঘটনার কেন্দ্রে রয়েছে ৩০ কাঠা জায়গাজুড়ে থাকা এই মাঠটি। ফরওয়ার্ড ব্লক নেতা তথা স্থানীয় একটি ক্লাবের সম্পাদক প্রবীর রায়ের দাবি, এই মাঠটি তাঁদের ক্লাবের। কিন্তু, অমল ঘোষ এবং নরেন সাহা নামে স্থানীয় দুই প্রোমোটার মাঠটি হাতাতে চাইছেন। ক্লাবের দলিল ভুয়ো বলে অভিযোগ করে তারা আদালতেও যান। কিন্তু, আদালত শেষমেশ জানিয়ে দেয়, ক্লাবের দলিলে কোনও গন্ডগোল নেই। এই মামলা এখনও চলছে। আক্রান্ত ফরওয়ার্ড ব্লক নেতার দাবি, মাঠ না হাতাতে পেরেই ওই প্রোমোটাররা তাঁর ওপর খাপ্পা। সেই বদলা নিতেই রবিবার হামলা। অভিযুক্ত দুই প্রোমোটারের বাড়ি গিয়েও তাদের খোঁজ মেলেনি। এই অভিযোগ প্রসঙ্গে তাঁদের কোনও প্রতিক্রিয়াও মেলেনি। আক্রান্ত ফরওয়ার্ড ব্লক নেতাকে চুঁচুঁড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে।

সেরা শিরোনাম

Food Safety Raid: হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে হানা খাদ্য সুরক্ষা দফতরের, VIP রোডের উপর এই দোকান থেকে যা বেরিয়ে এল ..
হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে হানা খাদ্য সুরক্ষা দফতরের, VIP রোডের উপর এই দোকান থেকে যা বেরিয়ে এল ..
Behala News: বেহালায় বাবা-ছেলেকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে, এবার তাঁদের সঙ্গে যা করল পুলিশ...
বেহালায় বাবা-ছেলেকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে, এবার তাঁদের সঙ্গে যা করল পুলিশ...
Ratna Debnath On Gaighata Incident: “এনকাউন্টার আমি সমর্থন করি, যারা মেয়েদের ভোগ্যপণ্য হিসেবে দেখে, তাঁদের বেঁচে থাকার অধিকার নেই”, গাইঘাটা কাণ্ডের পর দাবি অভয়ার মায়ের
“এনকাউন্টার আমি সমর্থন করি, যারা মেয়েদের ভোগ্যপণ্য হিসেবে দেখে, তাঁদের বেঁচে থাকার অধিকার নেই”, গাইঘাটা কাণ্ডের পর দাবি অভয়ার মায়ের
Murshidabad News : 'পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা', বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টার !
'পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা', বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টার !

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget