এক্সপ্লোর

এই এবিভিপি-তে, তো এই যুব তূণমূলে,তিন দিনে তিনবার দলবদল! হাসির রোল ঝালদায়

৩ দিনে ৩ বার দলবদল!২৯ নভেম্বর - আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি ছেড়ে যুব তৃণমূলে।১ ডিসেম্বর যুব তৃণমূল ছেড়ে আবার এবিভিপিতে।সেদিনই একঘণ্টার মধ্যে ফের যুব তৃণমূলে প্রত্যাবর্তন।

পুরুলিয়া: ৩ দিনে ৩ বার দলবদল!২৯ নভেম্বর - আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি ছেড়ে যুব তৃণমূলে।১ ডিসেম্বর যুব তৃণমূল ছেড়ে আবার এবিভিপিতে।সেদিনই একঘণ্টার মধ্যে ফের যুব তৃণমূলে প্রত্যাবর্তন। পুরুলিয়ার কনকনে শীতেও, এক নেতার এহেন ঘনঘন দলবদল জেলার রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। নাম, গৌরব মুখোপাধ্যায়! ঝালদার এই নেতা মাত্র ৩ দিনে দল বদলেছেন ৩ বার! গৌরবের দলবদলে, এখন জেলার রাজনীতিতে হাসির রোল!শুধু দল নয়, কয়েক ঘণ্টার তফাতে নিজের বয়ান থেকেও পুরোপুরি ডিগবাজি খেয়েছেন তিনি!কখনও ভয় দেখিয়ে তৃণমূলে যোগদানের তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছেন, কখনও আবার জোর করিয়ে আরএসএস-এর ছাত্র সংগঠনের পতাকা ধরিয়ে দেওয়ার দাবি করেছেন! গৌরব কয়েক ঘণ্টা আগেই বলেছিলেন, আমাকে ভয় দেখিয়ে ও পুলিশি হেনস্থা করা হবে বলে তৃণমূলে যোগ দেওয়ানো হয়। কিন্তু এবিভিপি আমার প্রাণ, আবার এসেছি, মন দিয়ে এবিভিপি করব। কয়েকঘণ্টার মধ্যেই রাজনৈতিক পরিচয় বদলে গৌরবের মুখে অন্য কথা! তখন তিনি যুব তৃণমূলকর্মী। বলেন, আমি কী কারণে তৃণমূলে যোগ দিয়েছি তা জানতে ডাকা হয়েছিল, সেখানে এবিভিপির পতাকা ধরিয়ে দেওয়া হয়। আমি তৃণমূলই করব। বারবার দলবদলে ক্ষোভ ছড়িয়েছে তৃণমূলের অন্দরেও।ঝালদা  যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ রায় বলেছেন,গৌরব আমাদের সাথে যোগাযোগ করে, জানায় তৃণমূলে যোগদান করব, আমি কাউকে ধমক চমক দিয়ে আনিনি, হঠাৎ শুনলাম এবিভিপি চলে গেছে। দিলীপ ঘোষের নেতৃত্বে ঝালদায় গুণ্ডাবাহিনী তৈরি হয়েছে তা আজ জানতে পারলাম, গৌরবকে পরামর্শ ,ভাই, বারবার দলবদল করোনা। মমতা ব্যানার্জি আমাদের গুণ্ডা তৈরি করেননি। এদিকে তৃণমূলের বিরুদ্ধে জোর করে দলবদল করানোর অভিযোগ করেছে আরএসএস-এর ছাত্র সংগঠন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক তাপস কুইরি বলেছেন, বর্তমানে রাজ্যে জোর করে ছাত্র ছাত্রী জোর করে ভয় দেখিয়ে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যেভাবে সরকার চলছে, তার প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ লড়ছে ও লড়বে। আয়ারাম-গয়ারাম শব্দটা ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রচলিত।কিন্তু, বিধানসভা ভোটের মুখে পুরুলিয়ার ঝালদার এই দলবদল নিঃসন্দেহে রাজনীতির একটি করুণ দিকই তুলে ধরল।

সেরা শিরোনাম

Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget