এক্সপ্লোর

এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা: পঞ্চায়েত ভোটে তৃণমূল দখল করতে পারে ৫৩৮ জেলা পরিষদ, বিজেপি পেতে পারে ১৬৭টি

কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন শেষ। এবার ভোটগ্রহণ। তারপর ফল ঘোষণা। এই প্রেক্ষাপটে কী ভাবছে গ্রাম বাংলার ভোটাররা? মন বোঝার চেষ্টা করেছি আমরা। ৫ থেকে ৯ এপ্রিলের মধ্যে এবিপি আনন্দ-সি ভোটারের প্রথম দফার জনমত সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা অনুযায়ী, জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে ৫৩২টি আসন পেতে পারত তৃণমূল। দ্বিতীয় দফার সমীক্ষায় অবশ্য ইঙ্গিত ৬টি বাড়িয়ে শাসক দলের আসন সংখ্যা পৌঁছতে পারে ৫৩৮-এ। প্রথম দফার সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল, তৃণমূল জেলা পরিষদে ৩৫% ভোট পেতে পারে। দ্বিতীয় সমীক্ষা অনুযায়ী তাদের ভোট এক শতাংশ কমতে পারে। দ্বিতীয় দফার সমীক্ষা করা হয়েছে ১০ থেকে ২৪ এপ্রিলের মধ্যে। প্রথম দফায় সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৪৪টি আসন। দ্বিতীয় সমীক্ষা অনুযায়ী, এক ধাক্কায় সেই আসন ২৩টি বেড়ে হতে পারে ১৬৭। আগের সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল, জেলা পরিষদে বিজেপির ঝুলিতে যেতে পারে ২৪% ভোট। এবিপি আনন্দ-সি ভোটারের জনমত সমীক্ষার দ্বিতীয় দফায় দেখা যাচ্ছে, বিজেপির প্রাপ্ত ভোট ২৬ শতাংশে পৌঁছতে পারে।

এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা: পঞ্চায়েত ভোটে তৃণমূল দখল করতে পারে ৫৩৮ জেলা পরিষদ, বিজেপি পেতে পারে ১৬৭টি সমীক্ষার তুলমূল্য বিচারে শক্তিক্ষয়ের ইঙ্গিত বামেদের। প্রথম সমীক্ষায় উঠে এসেছিল, জেলা পরিষদে ৯০টি আসন পেতে পারে বামেরা। দ্বিতীয় দফার সমীক্ষায় সেটাই নেমে আসতে পারে ৭৩-এ। সমীক্ষার তুলনামূলক বিচারে ১৪ থেকে বামেদের ভোট শতাংশ কমে হতে পারে ১৩। এবিপি আনন্দ-সি ভোটারের জনমত সমীক্ষায় যা উঠে এসেছে তাতে কংগ্রেস শিবিরেরও চিন্তা বাড়াতে পারে। প্রথম সমীক্ষায় উঠে আসে, জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪৯টি। দ্বিতীয় সমীক্ষায় সেটাই কমে হয়েছে ৪৩। অর্থাত, কংগ্রেসের ছটি আসন কমার ইঙ্গিত। প্রথম সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গিয়েছিল, জেলা পরিষদে কংগ্রেসের প্রাপ্ত ভোট হতে পারে ৮%। এটাই এক শতাংশ কমতে পারে বলে উঠে এসেছে দ্বিতীয় সমীক্ষায়। সমীক্ষার তুলনামুলক বিচারে অন্যান্যরও ভোটও কমার ইঙ্গিত। প্রথম সমীক্ষায় আমরা দেখিয়েছিলেন জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে অন্যান্য পেতে পারে ১০টি আসন। কিন্তু দ্বিতীয় সমীক্ষায় তা ৬টি কমার ইঙ্গিত মিলছে। প্রথম দফায় অন্যান্যর ভোট ছিল ২০ শতাংশ। যাঁরা কিছু বলতে চাননি তাদেরও এর অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার দু’টিকে আলাদা করে ভাগ করা হয়েছে। দ্বিতীয় সমীক্ষা অনুযায়ী ৪ শতাংশর ভোট যেতে পারে অন্যান্যর ঝুলিতে। কিছু বলতে চায়নি ১৬%। তবে এসবই পূর্বাভাস মাত্র। আসলে কোন দল কত ভোট পেল তা জানা যাবে পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."
Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী

ভিডিও

Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget