এক্সপ্লোর

এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএসের সমীক্ষা: মোদী নন, প্রধানমন্ত্রী পদে রাজ্যবাসীর পছন্দ মমতা

কলকাতা: জনমত সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে তৃণমূলের জনপ্রিয়তা যখন উর্ধ্বমুখী, তখন বিজেপির গ্রাফ নামার ইঙ্গিত। আর এরইসঙ্গে এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএসের সমীক্ষায় এ-ও উঠে এসেছে, কেন্দ্রে ক্ষমতাসীন মোদী সরকারের কাজ নিয়েও অসন্তোষের পারদ ক্রমেই চড়ছে বাংলায়। ২০১৭ সালের মে মাসের সমীক্ষায় মোদী সরকারের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন, বাংলার ৫৪ শতাংশ মানুষ। আর এই জানুয়ারিতে সেটা কমে হয়েছে ৪৬%। অর্থাত আট মাসে, মোহভঙ্গ হয়েছে ৮ শতাংশ বঙ্গবাসীর! ২০১৭ সালের মে মাসে মোদী সরকারের পারফরম্যান্সে সন্তুষ্ট নন, এমনটা বলেছিলেন এ রাজ্যের ২৪ শতাংশ বাসিন্দা। আর এখন অসন্তুষ্টের পরিমাণ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ! যদিও, সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, সাত বছর ক্ষমতায় থাকার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর আস্থা বাড়ছে বাংলার মানুষের। ২০১৭ সালের মে মাসে মমতা সরকারের পারফরম্যান্সে সন্তুষ্ট বলেছিলেন, ৪৭ শতাংশ। এখন সেটা বেড়ে হয়েছে ৬৩ শতাংশ! গত বার তৃণমূল সরকারের কাজে সন্তুষ্ট নয় বলেছিলেন ৩৭ শতাংশ মানুষ। সেটা এবার কমে হয়েছে ২৭ শতাংশ। অর্থাত, সন্তুষ্টি বেড়েছে বেড়েছে ১৬ শতাংশের! অসন্তুষ্টি কমেছে ১০ শতাংশের! অনেকেরই প্রশ্ন, তাহলে কি কন্যাশ্রীর ২৫ হাজার টাকা, ২ টাকা কেজি দরে চাল, স্কুলপড়ুয়াদের সাইকেল, জুতো প্রদানের মতো জনকল্যাণমূলক নানা প্রকল্পের ডিভিডেন্ট পাচ্ছেন মমতা? এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে, কাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? এই প্রশ্নের উত্তরেও পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়! ২০১৭ সালের মে মাসে এ রাজ্যের ৪২ শতাংশ মানুষ বলেছিলেন প্রধানমন্ত্রী পদে তাঁদের পছন্দ মোদী। এই জানুয়ারিতে সেই পছন্দ নেমে এসেছে একেবারে ২৬ শতাংশে! অন্যদিকে, ক্রমেই ঊর্ধ্বমূখী বাংলার মুখ্যমন্ত্রীর জনসমর্থন। গত মে মাসে বাংলার তেরো শতাংশ মানুষ বলেছিলেন প্রধানমন্ত্রী পদে তাঁদের পছন্দের প্রার্থী মমতা। আর এখন করা সমীক্ষা অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারিতে রাজ্যের ২৯ শতাংশ মানুষ বলছেন, প্রধানমন্ত্রী পদে তাঁদের পছন্দ তৃণমূলনেত্রী। অর্থাৎ, প্রধানমন্ত্রী পদে মোদী নন, সংখ্যাধিক্য বঙ্গবাসীর পছন্দ মমতা। যদিও এসব সমীক্ষার পূর্বাভাস মাত্র। আসল উত্তর মিলবে ভোট হলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget