এক্সপ্লোর

2021 Election Opinion Poll Final Results: কার নেতৃত্বে ভোটে লড়লে রাজ্যে বিজেপি সাফল্যের সম্ভাবনা বেশি? কী ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়

গেরুয়া শিবির এখনও ঘোষণা না করলেও, কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে লড়লে বিজেপির সাফল্যের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে? সি ভোটারের জনমত সমীক্ষায় উঠে এসেছে, ৩৪ শতাংশ মানুষ মনে করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। দিলীপ ঘোষের পক্ষে মত দিয়েছেন ১৫ শতাংশ মানুষ। ১২ শতাংশ মানুষ মনে করছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি থাকবে।

  কলকাতা: ২০১৯-এর লোকসভা ভোটে বাংলায় বিজেপির বিশাল সাফল্য!তারপর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক। এসব দেখে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে, তা হল আগামী পাঁচ বছর কোন দল বাংলা শাসন করবে? কী মনে করছে মানুষ? দেশজুড়ে ১২ সপ্তাহ ধরে ৩০ হাজারেরও বেশি মানুষের মতামত নিয়ে,  সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে, ৪১ শতাংশ মানুষ মনে করছে ক্ষমতায় আসবে বিজেপি।৩৩ শতাংশ মানুষের দাবি, বাংলার মসনদ ধরে রাখবে তৃণমূলই।৭ শতাংশ মানুষ মনে করছেন, ক্ষমতায় আসতে পারে বাম-কংগ্রেস জোট।কোনও মতামত দিতে চাননি ১৯ শতাংশ মানুষ। যে দলই বাংলা দখল করুক না কেন, বর্তমান পরিস্থিতিতে আরও একটা প্রশ্ন জোরাল হয়ে উঠেছে, তা হল বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন কে? গেরুয়া শিবির এখনও ঘোষণা না করলেও, কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে লড়লে বিজেপির সাফল্যের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে? সি ভোটারের জনমত সমীক্ষায় উঠে এসেছে, ৩৪ শতাংশ মানুষ মনে করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। দিলীপ ঘোষের পক্ষে মত দিয়েছেন ১৫ শতাংশ মানুষ। ১২ শতাংশ মানুষ মনে করছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি থাকবে। আর ৩৯ শতাংশ মানুষ মনে করছেন, এদের কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে বিজেপির বাংলা দখলের স্বপ্ন অধরা থাকবে। শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতাকে দলে টানতে পেরে রীতিমতো উজ্জিবিত বিজেপি। এমনকী মুখ্যমন্ত্রীর পাল্টা কর্মসূচি হিসেবে অনেক জায়গাতেই প্রাক্তন পরিবহনমন্ত্রীকে ময়দানে নামাচ্ছে গেরুয়া শিবির। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ায় কি আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল বড়সড় ধাক্কা খাবে? সি ভোটারের জনমত সমীক্ষায় উঠে এসেছে, ৪৬ শতাংশ মানুষ মনে করছেন ‘হ্যাঁ’। ‘না’ বলছেন ৩৫ শতাংশ মানুষ। কিছু বলতে চাননি ১৯ শতাংশ মানুষ। প্রথমে একা গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, পরেরই দিল্লিতে একমঞ্চে অমিত শাহর সঙ্গে দেখা গিয়েছিল বিসিসিআই প্রেসিডেন্টকে। যার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি কোনওভাবে রাজনীতিতে আনতে চাইছে বিজেপি? আর ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে রাজি হন, তাহলে কি বিজেপির বাড়তি সুবিধা হবে? সি ভোটারের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, এর উত্তরে ৪৮ শতাংশ মানুষ বলছেন ‘হ্যাঁ’। ‘না’ বলছেন ৩৩ শতাংশ মানুষ। কিছু বলতে চাননি ১৯ শতাংশ মানুষ। শুভেন্দু হোক বা অন্য কেউ...বিধানসভা ভোটে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ে নামলে কি বিজেপির বাড়তি সুবিধা হবে? সি ভোটারের জনমত সমীক্ষায়, ৩৭ শতাংশ মানুষ মনে করছেন ‘হ্যাঁ’।‘না’ বলছেন ৩৬ শতাংশ মানুষ। কিছু বলতে চাননি ২৭ শতাংশ মানুষ। ‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget