এক্সপ্লোর

ABP Shikhar Sammelan: পশ্চিমবঙ্গ-অসমে নির্বাচন, সিএএ ইস্যুতে কেন্দ্রীয় সরকার নিজেই চাপে, জানালেন অধীর

অধীর চৌধুরীর মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই মূলত তিনটি দলের ৷ তৃণমূল এবং বিজেপির সঙ্গে কড়া টক্কর দিতে তৈরি কংগ্রেস ৷

নয়াদিল্লি: সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ প্রচারকাজে জোরকদমে নেমে পড়েছে সব দলই ৷ এবিপি শিখর সম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আসন্ন বিধানসভা ভোট থেকে শুরু করে কৃষক আন্দোলন এবং সিএএ সব প্রসঙ্গ নিয়েই নিজের মতামত দেন ৷ তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থান এখন যথেষ্ট ভাল ৷ এবং আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই মূলত তিনটি দলের ৷ তৃণমূল এবং বিজেপির সঙ্গে কড়া টক্কর দিতে তৈরি কংগ্রেস ৷

অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগানের প্রসঙ্গও ওঠে ৷ অধীর চৌধুরি এ প্রসঙ্গে বলেন, ‘ভগবান রাম এখন বিজেপির নির্বাচনের ইস্যু ৷ আমরা (কংগ্রেস) কিন্তু রাম, কৃষ্ণ এবং রহিম সবাইকে নিয়েই এগোতে চাই ৷ ’’

আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট ক’টা আসন পেতে পারে কংগ্রেস ? এই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন, এ রাজ্যে আমাদের সরকার গড়ার জন্য আমরা নিজেদের সেরাটা দেব ৷ ভোটারদের আস্থা অর্জনে পার্টির সদস্যরা দারুণভাবে কাজ করছেন ৷ 

অনুষ্ঠানে রাহুল গাঁধীর প্রসঙ্গ উঠলে অধীর চৌধুরি বলেন, অসমে নির্বাচনের প্রচারে গিয়েছেন রাহুল ৷ পশ্চিমবঙ্গেও আগামী দিনে আসবেন তিনি ৷ রাহুল গাঁধী কবে এ রাজ্যে আসবেন, এই নিয়ে অনেক কথা হচ্ছে ৷ এর থেকেই বোঝা যাচ্ছে ওঁর গুরুত্ব এই রাজ্যে কতটা বেশি ৷ বামেদের সঙ্গে মিলে কংগ্রেস আসন্ন নির্বাচনে ভাল ফলই করবে বলে আমি মনে করি ৷ 

সিএএ প্রসঙ্গে অধীর চৌধুরি বলেন, ‘‘ পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাডু, পুদুচেরিতে নির্বাচন আসন্ন ৷ সিএএ ইস্যুতে কেন্দ্র তাই এখন চাপে ৷ অমিত শাহ যদি অসমে গিয়ে বলেন সিএএ এখনই লাগু হবে, তাহলে ওদের দলই বিপদে পড়বে ৷ একই ঘটনা ঘটবে পশ্চিমবঙ্গ এবং অন্য রাজ্যগুলিতেও ৷ এই কারণেই সিএএ নিয়ে সময় নিচ্ছে কেন্দ্র ৷ ’’

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget