এক্সপ্লোর

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, রানাঘাটের নার্সিংহোমে তাণ্ডব, ডাক্তারের বাড়িতেও হামলা

রাণাঘাট:  ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীমৃত্যুকে কেন্দ্র করে রাণাঘাটে ধুন্ধুমার। নার্সিংহোম ভাঙচুর। চিকিৎসকের বাড়িতে চড়াও মৃতের আত্মীয়রা।

৬ মাস আগে সুভাষপল্লীর বাসিন্দা গণেশ দাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নমিতা দাস ওই নার্সিংহোমে ভর্তি হন। চিকিৎসক অশোক মৈত্র তাঁর সিজার করেন এবং ওই গৃহবধূ এক কন্যা সন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, সিজারের পর থেকেই পেটের সেলাই-এর অংশ থেকে ফ্লুইড বেরিয়ে আসতে শুরু করে। বিষয়টি নিয়ে বার বার চিকিৎসক অশোক মৈত্রকে জানিয়েও কোনও লাভ হয়নি। পরে ওই মহিলার অবস্থার অবনতি হলে আত্মীয়রা তাঁকে প্রথমে রাণাঘাট মহকুমা হাসপাতাল এবং পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যান।

গতকাল রাতে কল্যাণীর হাসপাতালে নমিতা দাসের মৃত্যু হয়। এর পরই আজ সকালে দেহ নিয়ে ওই নার্সিংহোমের সামনে রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অন্যদিকে গতকাল রাতে জরায়ুর সমস্যা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হওয়া হাবিবপুরের বাসিন্দা অনিতা পালের মৃত্যু হয়। নমিতা দাসের আত্মীয়দের সঙ্গে অনিতা দাসের পরিবারের সদস্যরা মিলিত হয়ে নার্সিংহোমে ভাঙচুর চালায়। পরে তাঁরা নার্সিংহোম সংলগ্ন রবীন্দ্র সরণীর বাসিন্দা চিকিৎসক অশোক মৈত্রের বাড়িতেও চড়াও হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স।

গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন এক চিকিৎসক। আরেক চিকিৎসকের বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি। এদিকে দুই রোগীর মৃত্যু নিয়ে আজব সাফাই দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ! একজনের ক্ষেত্রে নার্সিংহোমের মালিক অঞ্জনা কুণ্ডুর দাবি, রোগীর পরিবারের দোষ। অন্যটির ক্ষেত্রে বলেন, ওর বাড়ির লোক তাহলে কেন এখানে চিকিৎসা করাতে আসে? প্রশ্ন উঠছে, চিকিৎসা সংক্রান্ত কারও কোনও অভিযোগ থাকতেই পারে। তা জানানোর জন্য নির্দিষ্ট জায়গাও রয়েছে। তাহলে কেন বারবার ভাঙচুরের পথ বেছে নিচ্ছেন রোগীর পরিজনরা? ঘটনার পর নার্সিংহোম এবং দুই চিকিৎসকদের বাড়িতে মোতায়েন করা হয়েছে পুলিশ। সূত্রের খবর, থানায় অভিযোগ দায়ের করেছে মৃত রোগীদের পরিবার।

রানাঘাটে নার্সিংহোমে ভাঙচুর, ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর অভিযোগ, দুটি দেহ নিয়ে আত্মীয়দের বিক্ষোভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget