এক্সপ্লোর

শিবপুরে এসএফআইয়ের মিছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে সভা, আজ একাধিক কর্মসূচী ঐশী ঘোষের

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের আজ কলকাতা ও হাওড়ায় দিনভর কর্মসূচি। সকালে শিবপুরে এসএফআইয়ের মিছিলে যোগ দেবেন ঐশী। আইআইইএসটি থেকে শরৎ সদন পর্যন্ত মিছিল।

কলকাতা: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের আজ কলকাতা ও হাওড়ায় দিনভর কর্মসূচি। সকালে শিবপুরে এসএফআইয়ের মিছিলে যোগ দেবেন ঐশী। আইআইইএসটি থেকে শরৎ সদন পর্যন্ত মিছিল। দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে এসএফআইয়ের সভা ও মিছিল। সেখানেও উপস্থিত থাকবেন ঐশী ঘোষ। বিকেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আহ্বানে আলোচনা সভায় যোগ দেবেন জেএনইউ-এর ছাত্র সংসদের সভানেত্রী। সন্ধেয় পার্ক সার্কাসে এনআরসি-সিএএ বিরোধী অবস্থানেও উপস্থিত থাকবেন ঐশী ঘোষ। গতকাল বৃহস্পতিবার কলকাতায় কলকাতায় সিএএ-এনআরসি-র প্রতিবাদে নামেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঐশীকে সভা করতে দেওয়া হয়নি।বৃহস্পতিবার সেভ অটোনমি সেভ ইউনিভার্সিটি ফোরামের উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সভা করার কথা ছিল জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। কিন্তু, সভা শুরুর আগেই আচমকা ক্যাম্পাসের দু’টি গেট আটকে দেওয়া হয়। উদ্যোক্তাদের দাবি, তাঁরা অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। যদিও, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অনুমতি চেয়ে কোনও আবেদনই করা হয়নি। উপাচার্যের বক্তব্য,বহিরাগতকে এনে ক্যাম্পাসে রাজনৈতিক সভা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবিরোধী। এই সভার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে কোনও আবেদন আসেনি। যদিও, উপাচার্যের এই দাবি খারিজ করে দেন উদ্যোক্তারা।গেট বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে বন্ধ দরজার ওপারে, ক্যাম্পাসের মধ্যেই মিছিল শুরু করেন শিক্ষক ও পড়ুয়ারা। অনেকে অবস্থানেও বসে পড়েন।গেটের বাইরে দাঁড়িয়ে সভা করেন ঐশী ঘোষ। মিছিলের অনুমতি না পেয়ে গত বুধবার দুর্গাপুরেও রাস্তায় দাঁড়িয়ে সভা করেছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ফটকের বাইরে সভা করার পরে কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর মূর্তি থেকে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত নাগরিক মিছিলে যোগ দেন ঐশী।ঐশীর সঙ্গে মিছিলে ছাত্র-যুবদের পাশাপাশি হাঁটেন তরুণ মজুমদার, চন্দন সেন, অনীক দত্ত প্রমুখ বিশিষ্ট জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে

ভিডিও

Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget