এক্সপ্লোর

Ajanta Biswas: সিপিএমের শোকজের জবাব অজন্তা বিশ্বাসের

যদিও সিপিএম সূত্রে খবর, অজন্তার জবাবে সন্তুষ্ট নয় দল।

কলকাতা: সিপিএমের শোকজের জবাব দিলেন প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। জবাবে তিনি জানিয়েছেন, “আমি যা লিখেছি, সেটা আমার গবেষণার বিষয়। তৃণমূলের মুখপত্র থেকে লেখা চাওয়া হয়েছিল বলে দিয়েছি। দলকে বিড়ম্বনায় ফেলার কোনও উদ্দেশ্য ছিল না আমার।’’ যদিও সিপিএম সূত্রে খবর, অজন্তার জাবাবে সন্তুষ্ট নয় দল। অজন্তার জবাবের সব দিক খতিয়ে দেখছে দল, সিপিএম সূত্রে খবর।

সিপিএমের প্রয়াত প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। তিনি সিপিএমের শাখা কমিটির সদস্য। তৃণমূলের মুখপত্রে তাঁর ধারাবাহিক প্রবন্ধ। চার কিস্তিতে লেখা প্রকাশিত হয় তৃণমূল মুখপত্রে। কলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। একজন রাজনৈতিক নেত্রী হিসেবে নজির গড়েছেন সমগ্র বিশ্বের সম্মুখে নিজের যোগ্যতায়। রাজনৈতিক ইতিহাসে বাঙালি নারী হিসেবে, নিজেকেই অন্যতম সেরা প্রমাণিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনিল বিশ্বাসের কন্যার এমনই লেখনী ঘিরে বিতর্কের ঝড় ওঠে সিপিএমের অন্দরেও। যা নিয়ে তোলপাড় হয়। পার্টির সদস্য হয়েও কেন তৃণমূলের মুখপত্রে কলম ধরলেন তিনি? সেই প্রশ্ন ওঠে ৩১ নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে। এরপর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় অজন্তাকে।

এপ্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে অজন্তা আগেই বলছেন, কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোন তাঁর জীবনের ভাবনা বদলে দিয়েছে। তখন কোভিড আক্রান্ত ছিলেন অজন্তা। পরিবারের আরও একজন আক্রান্ত। তাঁর মা অসুস্থ। তখন ফোন করে রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের খবর নিয়েছেন। চিকিৎসার ব্যবস্থা করেছেন। যে কোনও অসুবিধায় নির্দ্বিধায় যোগাযোগ করতে বলেছেন। সঙ্কটকালে রাজ্যের প্রশাসনিক প্রধানের এই ভূমিকায় তখন আপ্লুত রবীন্দ্রভারতীর ইতিহাসের অধ্যাপক অজন্তা। কদিন আগে ঘনিষ্ঠ মহলে অজন্তা সেই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, "মুখ্যমন্ত্রীর দরদের কণ্ঠস্বর ঠিক যেন মায়ের মতো।" এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, ‘যা করেছেন মেনে নেওয়া যাবে না, যা করেছেন তা কোনওভাবেই ছোট করে দেখা হবে না, আত্মপক্ষ সমর্থনে সুযোগ দেব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget