এক্সপ্লোর

নবান্নে পাহাড় নিয়ে প্রথম পর্বের বৈঠক শেষ, ইতিবাচক আলোচনা, বললেন মুখ্যমন্ত্রী

হাওড়া: পাহাড় নিয়ে নবান্নে বৈঠক।বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শুরু হয় পাহাড়ের প্রধান রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চা , গোর্খা জনমু্ক্তি মোর্চা, জ্যাপের।নবান্নে হাজির বিনয় তামাঙ্গ সহ মোর্চার ৫ কেন্দ্রীয় নেতা।রয়েছেন জিএনএলএফ নেতারাও। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলোচনা ইতিবাচক হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, পাহাড়ের দলগুলি গোর্খাল্যান্ড ইস্যু তোলে বৈঠকে। দলগুলির প্রতিনিধিরা প্রথমেই এই ইস্যুটি নিয়ে আলোচনা করতে চান।পাহাড়ে শান্তি ফেরাতে সবদলই সহমত হয়েছে। পাহাড়ে বনধ তোলার অনুরোধ জানিয়েছি। মুখ্যমন্ত্রী বললেন, এতদিন পরে আলোচনা শুরু হয়েছে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।পরের বৈঠক ১২ সেপ্টেম্বর উত্তরকন্যায়। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বৈঠক হয়েছে মানেই আলোচনার পথ এগিয়েছে পাহাড় নিয়ে আলোচনা শুরু হয়েছে, ওরাও সময় নিক। বৈঠকে যোগ দেওয়ার জন্য মোর্চা, জিএনএলএফ প্রধানদের ধন্যবাদ জানাচ্ছি। বৈঠকের পর বিনয় তামাঙ বলেছেন, পাহাড়ে বিস্ফোরণের নিন্দা করছি। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন।মোর্চা সমর্থকদের মৃত্যুতে সিবিআই তদন্ত হোক।সিবিআই তদন্তর পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তও হোক। বিনয় আরও বলেছেন, পাহাড়ে শান্তি ফেরা জরুরি। জিএনএলএফের প্রতিনিধি বলেছেন, আলোচনার রাস্তা তৈরি হয়েছে। নবান্নে বৈঠকের আগে মোর্চার প্রধান বিমল গুরুঙ্গের সঙ্গে বিনয়ের সম্পর্কের ফাটল আরও স্পষ্ট। গুরুঙ্গ শিবিরের হুঁশিয়ারি, গোর্খাল্যান্ড ছাড়া অন্য বিষয়ে কথা হলে ‘ওয়াক আউট’ করতে হবে। না হলে পরিণাম ভাল হবে না। বিনয় তামাঙ্গ বলেছেন, গুরুঙ্গের মন্তব্য অপমানজনক, তবে দলে বিভাজন নেই। পাহাড়ে শান্তি ফেরানোর বিষয়ে আশাবাদী হলেও, গোর্খাল্যান্ডই যে প্রধান ইস্যু, তা বৈঠকের আগে একবার ফের জানিয়ে দিয়েছেন মোর্চা নেতা বিনয় তামাঙ্গ

সেরা শিরোনাম

Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget