এক্সপ্লোর

শিলিগুড়ির যুবকের এসএসকেএমে মৃত্যু, চিকিৎসা গাফিলতির অভিযোগ

পরিবারের অভিযোগ, ভর্তি করা হলেও তাঁর সঠিক চিকিত্‍সা হয়নি। এ নিয়ে এখনও এসএসকেএম হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি।

  কলকাতা: দুর্ঘটনায় গুরুতর আহত শিলিগুড়ির বাসিন্দা এক যুবকের মৃত্যুতে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ তুলল মৃতের পরিবার। গত ২২ জানুয়ারি শিলিগুড়ির বাসিন্দা রতনচন্দ্র শীল দুর্ঘটনায় আহত হন। আজ সকালে এসএসকেএমে ওই যুবকের মৃত্যু হয়। প্রথমে রতনচন্দ্র শীল ভর্তি ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত ২৫ জানুয়ারি তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। ২৬ জানুয়ারি তাঁকে কলকাতায় নিয়ে আসে পরিবার। মৃতের পরিবার দাবি করেছে, তারপর এসএসকেএম, আরজি কর, এনআরএস ঘুরে ২৭ জানুয়ারি ভর্তি করা হয় সেই এসএসকেএম-এ। আজ সকালে ওই যুবকের মৃত্যু হয়।  পরিবারের অভিযোগ, ভর্তি করা হলেও তাঁর সঠিক চিকিত্‍সা হয়নি। এ নিয়ে এখনও এসএসকেএম হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি। গতকাল দুপুরে মা উড়ালপুলে স্কুটি থেকে নেমে পড়ে ফোনে কথা বলার সময় গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। অরিজিৎ মৈত্র নামে ২৬ বছর বয়সী ওই যুবক এ দিন তাঁর বান্ধবীর সঙ্গে স্কুটিতে চেপে সল্টলেক থেকে পার্ক সার্কাস যাচ্ছিলেন। সে সময় ফোন আসায় মা উড়ালপুলের উপরেই স্কুটি দাঁড় করিয়ে নেমে পড়েন তিনি। ফোনে কথা বলতে থাকেন। তখন  একটি গাড়ি পিছন থেকে এসে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে, সেই গাড়িটিও অন্য গাড়িকে টপকে যাওয়ার চেষ্টা করছিল। ধাক্কায় অরিজিৎ উড়ালপুলের উপর থেকে ছিটকে নীচে রাস্তার ওপর গিয়ে পড়েন। গাড়ির ধাক্কায় উড়ালপুলের দেওয়ালে ছিটকে পড়ে আহত হন তাঁর বান্ধবীও। মা উড়ালপুল থেকে এর আগেও নীচে পড়ে গিয়ে বাইক আরোহীর মৃত্যু হয়েছে। শীতের শহরে রাতের দিকেও দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। দিনকয়েক আগে ভোরে বাইক দুর্ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও এক সাংবাদিক। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে লর্ডসের মোড়ের কাছে তাঁদের বাইক গাছে ধাক্কা মারে। গুরুতর আহত হন বাইক আরোহী দুই সাংবাদিক সোহম মল্লিক ও ময়ূখরঞ্জন ঘোষ। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোহম মল্লিককে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। গুরুতর আহত ময়ূখরঞ্জন ঘোষকে এসএসকেএম থেকে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের

ভিডিও

India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget