এক্সপ্লোর

নিমতায় নেশামুক্তি কেন্দ্রে 'পিটিয়ে খুন' করার অভিযোগ, গ্রেফতার ২

নেশার কবল থেকে নিস্তার পেতে চেয়েছিলেন। জীবনের মূল স্রোতে ফিরতে উত্তর ২৪ পরগনার নিমতার নেশামুক্তি কেন্দ্রের ওপর ভরসা করেছিলেন।

সমীরণ পাল ও জয়ন্ত পাল, নিমতা: নিমতায় নেশামুক্তি কেন্দ্রে বিরাটির এক বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় গ্রেফতার ২, পলাতক নেশামুক্তি কেন্দ্রের মালিক।

নেশার কবল থেকে নিস্তার পেতে চেয়েছিলেন। জীবনের মূল স্রোতে ফিরতে উত্তর ২৪ পরগনার নিমতার নেশামুক্তি কেন্দ্রের ওপর ভরসা করেছিলেন। কিন্তু এমন মর্মান্তিক পরিণতি হবে, সে কথা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। বৃহস্পতিবার বাড়িতে যাওয়ায় কথা ছিল, কিন্তু তার আগেই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে উঠল পিটিয়ে খুনের অভিযোগ।

পরিবার সূত্রে খবর, বিরাটির কলাবাগানের বাসিন্দা বছরে ৪৯-এর পার্থ রাহা। ওই ব্যক্তি বেশ কয়েক মাস ধরে নিমতার সুদৃষ্টি রিহ্যাব সেন্টারে ছিলেন। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। পরিবারের সদস্যদের দাবি, বুধবার নেশামুক্তি কেন্দ্র থেকে ফোন করে বলা হয়,  অসুস্থ হয়ে পড়েছেন ওই ব্যক্তি। নেশামুক্তি কেন্দ্র থেকে পার্থকে হাসপাতালে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পরিবারের অভিযোগ, মারধরের জেরেই মৃত্যু হয়েছে।

মৃতের ভাই প্রণব রাহা বলেন, মারধর করত।  বাড়িতে ফোন করে জানায় এরপর বেধরক মারধর করে হাসাপাতালে নিয়ে গেলে মৃত্যু। নিমতার পাইকপাড়ায় একটি বাড়ি ভাড়া করে নেশামুক্তি কেন্দ্র চলত। বাড়ির মালিক জানান, বাড়ি ভাড়া করে চালানো হতো কেন্দ্র। মারধর করেছে শুনেছি। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নেশামুক্তি কেন্দ্রের এক কর্মী ও এক আবাসিককে গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। কেন্দ্রের মালিক পলাতক।

উল্লেখ্য, চুরির অভিযোগে আটক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে গত সপ্তাহে অগ্নিগর্ভ হয়ে ওঠে কুলটির বরাকর। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। সাসপেন্ডেড আইসি ও পাঁচ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে খুনের লিখিত অভিযোগ জানায় মৃতের পরিবার। চুরির অভিযোগে গত সোমবার রাতে ২১ বছরের আরমান আনসারিকে বাড়ি থেকে তুলে আনে পুলিশ। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে কুলটি থানায় গিয়ে যুবকের বাবা জানতে পারেন, তাঁর ছেলে মারা গেছে। পুলিশ সূত্রে খবর, আটকের পর গভীর রাতে আরমান আনসারিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget