এক্সপ্লোর

চাঁদার জুলুম: অরিন্দমের নিশানায় সৌরভ

জলপাইগুড়ি: লাটাগুড়ির চাঁদার-জুলুম বিতর্কে নয়া মোড়। অভিযুক্ত ক্লাব সদস্যদের বাঁচানোর চেষ্টা করেছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী। পুলিশকে চাপও দেওয়া হয়েছিল। বিস্ফোরক অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী অরিন্দম শীলের! অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে চাননি সৌরভ। চাঁদার জুলুম থেকে রেহাই পেলেন না তৃণমূল ঘনিষ্ঠ পরিচালকও। কাঠগড়ায় তৃণমূল অনুগামী ক্লাবই। আর সেই ক্লাবকে আড়াল করার অভিযোগে অরিন্দমের নিশানায় তৃণমূলের জলপাইগুড়ির জেলা সভাপতি সৌরভ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ছবির শ্যুটিংয়ে গিয়ে লাটাগুড়ির একটি রিসর্টে ওঠেন অরিন্দম শীল-সহ ইউনিটের অন্যান্য সদস্যরা। অভিযোগ, রাতে মোটরবাইকে করে রিসর্টে আসে শাসক দলের অনুগামী একটি ক্লাবের সদস্যরা। দুর্গাপুজোর জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। দাবিমতো চাঁদা দিতে অস্বীকার করলে শুরু হয় অভব্য আচরণ ও গালিগালাজ। দেওয়া হয় হুমকি। ইউনিটের তরফে রাতেই অভিযোগ জানানো হয় স্থানীয় ফাঁড়িতে। অরিন্দমের দাবি, ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায়, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেন তৃণমূল নেতা সৌরভ। অরিন্দমের অভিযোগ, ‘সৌরভের সঙ্গে ক্লাবের দহরম মহরম। ফটো দেখলে হয়তো ছবিও পাওয়া যাবে। উনি সভাপতি, অথচ বললেন ক্লাবকে চিনি না। সৌরভই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। এসপিকে ফোন করেছে বলেছে নন বেলেবেল।’ তৃণমূল ঘনিষ্ঠ এই পরিচালক আরও বলেছেন, ‘মমতার আশা, লক্ষ্যকে নষ্ট করছে। সবটা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মমতা পর্যটকদের জন্য এত কিছু করছেন, ওরা ওখানে এসব করছে। আমাদের এরকম হলে পর্যটকদের কী হবে? এইসব লোক নেতা সেজে বসে আছে..দূর করে দেওয়া উচিত।’ কিন্তু এই অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলতে চাননি জলপাইগুড়ির তৃণমূল সভাপতি। তাঁর প্রতিক্রিয়া, ‘আমি আপাতত এ নিয়ে কিছু বলব না।’ অভিযুক্ত ক্লাবের দাবি, অরিন্দমের সব অভিযোগ ভিত্তিহীন। ক্লাবের প্রাক্তন সভাপতি ও জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক রাকেশ লস্কর বলেছেন, ‘অরিন্দম শীল ক্ষমতা দেখাতে এসেছিলেন। এরকম কোনও ঘটনাই ঘটেনি। মিথ্যে অভিযোগ করছে। পুরো বিষয়টি দিদিকে জানানোর চেষ্টা করছি।’ বুধবার পুলিশি প্রহরায় লাটাগুড়ি থেকে বিমানবন্দরে আসতে হয় শিল্পীদের। পুলিশ সুপার জানিয়েছেন, ‘অরিন্দম শীলের সঙ্গে চাঁদা নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল। কিন্তু বিশেষ কারও নামে এফআইআর করা হয়নি। আমরা অভিযুক্তদের ধরার চেষ্টা করছি।’ এদিকে, চাঁদা-বিতর্কের জেরে এবারের মতো দুর্গাপুজো বন্ধ করে দিয়েছে অভিযুক্ত ক্লাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget