এক্সপ্লোর

Bankura: দীর্ঘ পাঁচ বছর! বাড়িতে শিকলবন্দি সিমলাপালের মানসিক ভারসাম্যহীন যুবক

পরিবার সূত্রে দাবি, পাঁচ বছর আগে, পার্শ্বশিক্ষকের ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরার কদিন পরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।এই অবস্থায় অসহায় যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  শিকলবন্দি অবস্থায় দিন কাটছে বাঁকুড়ার সিমলাপালের মানসিক ভারসাম্যহীন এক যুবকের। দুর্ঘটনা থেকে ছেলেকে বাঁচাতে এই ব্যবস্থা বলে দারি করেছে পরিবার। অসুস্থ যুবকের চিকিৎসার সব ব্যবস্থা করা হবে জানিয়েছেন স্থানীয় বিধায়ক।

মাটির চার দেওয়ালে বন্দি জীবন।দু’পায়ে  বাঁধা বেড়ি।একদিন-দু’দিন নয়। গত পাঁচ বছর ধরে এভাবেই জীবন চলছে বাঁকুড়ার সিমলাপালের শালবনি গ্রামের বাসিন্দা এই যুবকের।পরিবার সূত্রে দাবি, ২০১৬ থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন যুবক।

রোগ ধরা পড়ার পর, এভাবেই রাখা হয়েছে তাঁকে। পরিবারের দাবি, বিপদের হাত থেকে ছেলেকে বাঁচাতেই আটকে রাখা হয় শিকলে।অথচ একসময়ে এলাকায় মেধাবি ছাত্র হিসেবে পরিচিত ছিল যুবকের। স্নাতক হওয়ার পর, চাকরির চেষ্টাও শুরু করেছিলেন।তারপর হঠাৎই ছন্দপতন। পরিবার সূত্রে দাবি, পাঁচ বছর আগে, পার্শ্বশিক্ষকের ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরার কদিন পরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।এই অবস্থায় অসহায় যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। 

সিমলাপালের বিধায়ক অরূপ চক্রবর্তী পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সিমলাপালের বিডিও বাইট- অরিজিৎ দাস জানিয়েছেন, আজ ওই এলাকায় গিয়েছিলেন। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। ওই যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন। 

দিন কয়েক আগে কোচবিহারের মাথাভাঙায়, মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে খাঁচায় বন্দি করে রাখার খবর সামনে এসেছিল। সেখানেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিপদ থেকে বাঁচাতেই এই ব্যবস্থা করা হয়েছে। কারণ, ওই নাবালিকা হুটহাট বাইরে বেরিয়ে যায়। এতে দুর্ঘটনা ঘটতে পারে। বাড়িতে থাকলেও আগুনে সামনে চলে যায়। কাঠ দিয়ে ঘেরা একটি খাঁচার মধ্যেই নাবালিকাকে বসিয়ে রাখতেন তার বাবা-মা।  তার চিকিৎসাও ঠিকমতো হচ্ছিল না। বলা ভাল, চিকিৎসা করানোর মতো সঙ্গতি নেই বাবা-মায়ের।মেয়েটির বাবা পেশায় দিনমজুর।  জন্ম থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হতদরিদ্র পরিবারের ওই নাবালিকা। চিকিৎসা করানোর জন্য অনেকবারই স্থানীয় পঞ্চায়েত ও অন্যান্য কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন ১৬ বছরের ওই নাবালিকার বাবা-মা। কিন্তু কোনও সুরাহা হয়নি।এরপর সেই খবর সামনে আসার পর মাথাভাঙার ২ ব্লকের বিডিও ওই নাবালিকার বাড়িতে গিয়ে উপযুক্ত চিকিৎসার আশ্বাস দিয়েছিলেন। নাবালিকার স্বাস্থ্যপরীক্ষাও করা হয়েছিল। 

এবার প্রায় একই ঘটনা বাঁকুড়াতেও দেখা গেল।

 

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget