এক্সপ্লোর

ফের খুনের অভিযোগে গ্রেফতার বরুণ বিশ্বাসের খুনি

উত্তর ২৪ পরগনা: সংশোধনাগারে গিয়েও সংশোধন হল না! প্রতিবাদী বরুণ বিশ্বাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা সেদিনের সেই নাবালক অপরাধী, এবার ধরা পড়ল গৃহবধূ খুনের অভিযোগে! তাও সেই গৃহবধূ যাঁকে নাকি সে ‘মা’ বলে ডাকত! গত এপ্রিলে, উত্তর ২৪ পরগনার হাবড়ার ঘোজের মাঠ এলাকায় খুন হন কল্যাণী বৈরাগী। গুলিবিদ্ধ হন তাঁর স্বামী ভবেন বৈরাগী। পুলিশের দাবি, এই খুনের তদন্তে নেমে তারা জানতে পারে, ঘটনায় হাত রয়েছে সুটিয়ার বরুণ বিশ্বাস খুনে সাজাপ্রাপ্ত সুমন্ত দেবনাথের! কিন্তু, খোঁজ পড়তেই মাথায় হাত! কোথায় সুমন্ত? পুলিশ সূত্রে দাবি, খুনের পর প্রথমে নদিয়ার মদনপুরে নিজের বাড়িতে গা ঢাকা দিলেও, পরে সেকেন্দ্রাবাদে পালিয়ে যায় সে। সেখান থেকে আশ্রয় নেয় মুম্বইয়ে প্রেমিকার বোনের বাড়িতে। যদিও, কোনওভাবে তার এই নয়া অবস্থানের আঁচ পেয়ে যায় পুলিশ! ট্র্যাক করতে শুরু করে ওই মহিলার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন! পরিস্থিতি বুঝে কলকাতায় পালিয়ে আসার পরিকল্পনা করে সুমন্ত। গোপন সূত্রে যে খবর চলে যায় উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের কাছে। এরপরই বৃহস্পতিবার রাতে হাওড়া স্টেশন থেকে সুমন্তকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয় সুমন্তর প্রেমিকার মা পুষ্প ও বাবা সাধন সরকারকেও। এভাবেই ফের একবার পুলিশের জালে জড়িয়ে যায় বরুণ বিশ্বাসের খুনির নাম। এবারও এক খুনের মামলাতেই! ইতিমধ্যেই সুমন্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩২৬ ধারায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত এবং ৩৪ নম্বর ধারায় একই উদ্দেশ্যে অপরাধের মামলা রুজু হয়েছে। এর সঙ্গে এদিন আদালতের পুলিশের তরফে, ৩০৩ ধারায় সাজাপ্রাপ্ত আসামীর ফের খুন এবং ১২০বি ধারায় ষড়যন্ত্রের অভিযোগও যুক্ত করার আবেদন জানানো হয়। এবিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। শনিবার সুমন্তর টিআই প্যারেড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget