এক্সপ্লোর
বীজপুরে স্বামী খুনের ঘটনায় গ্রেফতার স্ত্রীর প্রেমিক সহ ২

বীজপুর: উত্তর চব্বিশ পরগনার বীজপুরের যুবক বাবলু দাসের খুনের ঘটনায় এবার তাঁর স্ত্রীর প্রেমিক ও তার বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। গতকাল নৈহাটির রামচন্দ্রপুর থেকে প্রেমিক সঞ্জু দাস ও তার বন্ধু সুভাষ দাসকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, খুনের পর দুই অভিযুক্তই তারাপীঠ পালিয়ে গিয়েছিল। মোবাইল ফোনের সূত্র ধরে নৈহাটিতে ফেরার পরই তাদের গ্রেফতার করা হয়। জেরায় অভিযুক্তরা খুনের কথা স্বীকার করেছে বলেও দাবি তদন্তকারীদের। স্বামীকে খুনের অভিযোগে এর আগে গ্রেফতার হয় বাবলুর স্ত্রী অঞ্জু দাসকে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলাতেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।
Before You Go
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর






















