এক্সপ্লোর

Birbhum: রামপুরহাটে ভ্যাকসিন নিয়েও সার্টিফিকেট না পাওয়ার অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের

চিকিত্সা অথবা অন্য প্রয়োজনে ভিনরাজ্যে যেতে হলে সংশ্লিষ্টরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা।

গোপাল চট্টোপাধ্যায়, রামপুরহাট: করোনা ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়ার পর কেটে গেছে বেশ কিছুদিন। মল্লারপুরের সোজ গ্রামের ২০ জন বাসিন্দা এখনও কোনও এসএমএস অথবা সার্টিফিকেট পাননি বলে অভিযোগ। তাঁদের দাবি, এপ্রিলে প্রথম ও ১৩ জুলাই দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও কিছুই মেলেনি। ফলে চিকিত্সা অথবা অন্য প্রয়োজনে ভিনরাজ্যে যেতে হলে তাঁরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা। প্রযুক্তিগত ত্রুটির কারণে সমস্যা, দ্রুত সমাধান করা হবে, আশ্বাস রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।

রামপুরহাট স্বাস্থ্য জেলার অন্তর্গত মল্লারপুর সোজ উপ-স্বাস্থ্যকেন্দ্র। সেখানেই করোনা ভ্যাকসিন নিয়েছিলেন সোজ গ্রামের ২০  জন মানুষ। তাঁদের দাবি, প্রথম ডোজ  নিয়েছিলেন এপ্রিলে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন জুলাই মাসে ১৩  তারিখে। দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও তাঁদের কোন এসএমএস আসেনি বলে অভিযোগ। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, “আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছি। দুটি ডোজ আমাদের নেওয়া হয়েছে। কিন্তু প্রথম কিংবা দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও কোনও এসএমএস আসেনি।“ সার্টিফিকেট না পাওয়ার ফলে বাইরে যেতে সমস্যা হতে পারে বলে জানাচ্ছেন ভ্যাকসিন গ্রহীতারা।  গোটা ঘটনা ইতিমধ্যেই জানানো হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।  তিনি জানিয়েছেন প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণে হয়ত এসএমএস পাননি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধান করা হবে।

গতকালই দেশে ফের বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। একইসঙ্গে রাজ্যেও বেড়েছে দৈনিক সংক্রমণ। ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ অনিবার্য বলে সতর্ক করা হয়েছে। চোখ রাঙাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টও। এই অবস্থায় ভ্যাকসিনেশনের ওপর বারবার করে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলা তো হচ্ছে কিন্তু, পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মিলছে কোথায়? জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা থেকে বাঁকুড়া ভ্যাকসিন না পেয়ে বুধবারও জেলায় জেলায় দেখা গেছে দুর্ভোগের ছবি। মানুষের লম্বা লাইন। অনেক ক্ষেত্রেই উধাও শিকেয় বিধি। আর এই আবহে এবার ভ্যাকসিন পেয়েও দুর্ভোগের অভিযোগ বীরভূমে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET CJP Delhi Protest:
"পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের

ভিডিও

Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget