এক্সপ্লোর

Birbhum: লাভপুরে কান্না শুনে ঝোপ থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

 সাতসকালে বাড়ি থেকে বেরোনোর পরই, বীরভূমের লাভপুরের বাসিন্দা সুকুর মণি থমকে যান কান্নার আওয়াজে।


গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:  বীরভূমের লাভপুরে  সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করল লাভপুর থানার পুলিশ।  আজ সকালে লাভপুরের লাঘাটা ব্রিজের সামনে  একটি ঝোপের মধ্যে শিশু কন্যার  কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় এক  মহিলা। এরপর খবর যায় লাভপুর থানায়। লাভপুর থানার পুলিশ গিয়ে সদ্যোজাত শিশুকন্যাটিকে উদ্ধার করে নিয়ে আসে লাভপুর হাসপাতালে। সেখান থেকে সিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে শিশুকন্যাটিকে  চিকিৎসার জন্য। কে বা কারা শিশুকন্যাটিকে ফেলে গেল তা নিয়ে তদন্ত শুরু করে লাভপুর থানার পুলিশ। শেষপর্যন্ত শিশুটির বাবা-মায়ের খোঁজ মেলে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

ঘুম ভেঙেছিল একরত্তির কান্নায়।  সাতসকালে বাড়ি থেকে বেরোনোর পরই, বীরভূমের লাভপুরের বাসিন্দা সুকুর মণি থমকে যান কান্নার আওয়াজে। তাঁর দাবি, কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বুঝতে পারেন কুয়ে নদীর সেতুর পাশে ঝোপের মধ্যে থেকে ভেসে আসছে আওয়াজ। কাছে যেতেই, তিনি দেখেন কাপড় জড়ানো অবস্থায় পড়ে আছে এক সদ্যোজাত শিশুকন্যা। খবর পেয়ে পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। 

সুকুর মণি মাড্ডি বলেছেন, সকালে ওই এলাকা থেকে যাওয়ার সময় দেখি পড়ে আছে ঝোপের মধ্যে কাপড় জড়িয়ে পড়ে আছে একটি শিশু। 

পুলিশ সূত্রে খবর, শিশু উদ্ধারের পরই মা-বাবার খোঁজ মেলে। দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এই সদ্যোজাত তৃতীয় সন্তান। সদ্যোজাতর মায়ের দাবি, বাচ্চাটি জন্মানোর পর নড়াচড়া না করায় ভেবেছিলাম মারা গেছে। তাই ফেলে গেছিলাম। সদ্যোজাতর মা-বাবাকে আটক করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে তাঁদের দাবি। 

 উল্লেখ্য, রাজস্থানে শিশু পাচারের চেষ্টার অভিযোগে বাঁকুড়ায় কেন্দ্রীয় স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষিকা-সহ ৮ জনকে কয়েকদিন আগেই গ্রেফতার করেছে পুলিশ। ৫টি শিশুকে উদ্ধার করা হয়েছে বলে  দাবি করা হয়েছে পুলিশ সূত্রে।যা নিয়ে শোরগোল পড়ে গেছে বাঁকুড়া ১ নম্বর ব্লকের কালপাথর এলাকায়। প্রিন্সিপাল-সহ তিন জনকে পাঁচ দিনের পুলিশ হেফাজত, এবং শিক্ষিকা-সহ বাকি ৫ জনকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget